২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নিগুঢ় প্রার্থনা – কবিতা

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২০
নিগুঢ় প্রার্থনা – কবিতা

Manual2 Ad Code

নিগুঢ় প্রার্থনা
কৃষ্ণা শর্ম্মা

কতবার মরবো প্রভু
কত মৃত্যুতে হবে তুমি প্রসন্ন
মানুষ আমি,
আমার তো একটাই প্রাণ,
কতবার কত প্রার্থনায় করেছি নিবেদন-
“যদি কষ্ট দাও, শক্তি দাও সইবার।”
শক্তি যদি না দাও,
তবে মৃত্যুরে করো আসান।
এনে দাও মৃত্যু,
তবু দিও না ব্যথা।
সময় গ্যাছে, যাচ্ছে চলে
বাঁচা মরা অনেক হলো,
অনেক হলো অপমান।
সইতে যদি না পারি,
দিও না সেই অপমান।
মৃত্যু যদি না দাও প্রভু,
করো তবে পরিত্রাণ।
চলে যাবো নিমিষেই,
অমরবতীর জগতে।
জলাঞ্জলি করে দাও,
আসবো সদা মরুৎ হয়ে।

Manual4 Ad Code

কৃষ্ণা শর্ম্মা

Manual4 Ad Code