২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

লামায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০
লামায় পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

Manual3 Ad Code

 

মোঃ আবুল হাসেম (বান্দরবান)লামা প্রতিনিধি,
লামা থানা পুলিশ অভিযান চালিয়ে দুই বছরের এক সাজাপ্রাপ্ত আসামীকে গ্রেফতার করেছে। রোববার (০২ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হারগাজা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামী মো. বদিউল আলম হারগাজা এলাকার মৃত মোহাম্মদ হোসেনের ছেলে। সে বন আইন মামলা নং ২/১১ ধারা ২৬(১ক) এর দুই বছরের সাজাপ্রাপ্ত আসামী। সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকে দীর্ঘদিন যাবৎ সে পলাতক ছিল।

Manual2 Ad Code

রোববার লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা’র নির্দেশে এসআই আরিফের রহমান, এএসআই আমিনুল ইসলাম ও লিংকন দেব অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে।

Manual5 Ad Code

অফিসার ইনচার্জ (ওসি) অপ্পেলা রাজু নাহা জানান, তাকে বান্দরবান জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Manual3 Ad Code