২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

কেন ভুইলা গেলা মোরে

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ২, ২০২০
কেন ভুইলা গেলা মোরে

Manual1 Ad Code

“মুহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ”
তোমার প্রেমে আমার মরন
হইলনা আর এই ভবে।
কেন ভুইলা গেলা মোরে?

Manual5 Ad Code

কি ভুলে ভুলিয়া গেলা মোরে?
কেন মোরে ভুইলা রইলা?
কি কারনে মালা তুমি
দিলে গঙ্গায় ফেলে?
কেন ভুইলা গেলা মোরে?

হারিয়ে গেলে খুঁজে নিতাম
বনে বনে জনে জনে।
চলিয়া গেছ খুঁজবো এখন
গিয়া তুমি কোন বাগানে?
আমি ভুলি নাই তোমারে
তুমি আছো কিগো সুখে?
তোমার প্রেমে আমার মরন
হইলনা আর এই ভবে,
কেন ভুইলা গেলা মোরে?

Manual1 Ad Code

হাত ধরে বলেছিলে,
হাজার মাইল হাঁটিবা ভবে।
কি এমন হইল মনে
হাতটা তুমি দিলা ছেড়ে?
কেন ভুইলা গেলা মোরে?

Manual2 Ad Code

আমার বন্ধুরা সব কয় ডাকিয়া
ভুল করিয়া, ভুল হাতে ধরিলে ভুইলা।
পুড়তে হবে জনম ভইরা
না দেখা আগুনে।
কেন ভুইলা গেলা মোরে?

তোমার প্রেমে আমার মরন
হইলনা আর এই ভবে,
কেন ভুইলা গেলা মোরে?
কেন ভুইলা গেলা মোরে?

Manual2 Ad Code