২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

এলবিন নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২০
এলবিন নামে এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে কালীগঞ্জ থানা পুলিশ

Manual2 Ad Code

রাকিবুল হাসানঃগাজীপুর জেলা প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে ১৫ লিটার চোলাই মদসহ জয় এলবিন নামে এক মাদক কারবারীকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ।

Manual2 Ad Code

শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার তুমলিয়া ইউনিয়নের জয় রামবের গ্রাম থেকে ওই মাদক কারবারীকে আটক করে থানায় নিয়ে যায়। আটককৃত ওই চোলাই মদ ব্যবসায়ী জয় রামবের গ্রামের বাবুল জর্জ রোজারিও’র ছেলে। শনিবার দুপুরে থানা পুলিশ আটককৃত মাদক কারবারীকে গাজীপুর আদালতে প্রেরন করলে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন।

Manual1 Ad Code

জানা যায়, কালীগঞ্জ থানার এস আই সুলতান উদ্দিন খানের নেতৃত্বে শুক্রবার দিবাগত রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে জয় রামবের এলাকা থেকে ১৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ জয় এলবিনকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ইং ৩৬(১) এ টেবিল ২৪(খ) ধারায় একটি মাদক মামলা থানায় রুজু করা হয়। যার নং-০১/৩৩।

Manual7 Ad Code