২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

করোনা ভাইরাস – কবিতা

admin
প্রকাশিত জানুয়ারি ৩১, ২০২০
করোনা ভাইরাস – কবিতা

Manual3 Ad Code

★★ করোনা ভাইরাস ★★
—————শোভা রাণী বিশ্বাস
নতুন এক ভাইরাস নিয়ে
সবার মনে ভয়,
করোনা ভাইরাস নাম যে তারই
অন্য কিছু নয়।

Manual7 Ad Code

সর্দি,কাশি থেকে আগে
নিউমোনিয়া হয়,
জ্বরের সাথে শ্বাসকষ্ট
একই সাথে রয়।

এন্টিবায়োটিক কাজ না করায়
প্রাণঘাতি ও হয়,
সচেতনতায় থাকলে তুমি
থাকবে না আর ভয়।

Manual7 Ad Code

ঘর থেকে বের হলে আগে
মাক্স ব্যবহার করো,
গণপরিবহন এড়িয়ে তুমি
অন্য গাড়ি চড়ো।

হাতটাকে ধোঁও সাবান দিয়ে
তুমি যে বারে বার,
হ্যান্ডস্যানিটাইজার প্রয়োজনে
করো যে ব্যবহার।

হাঁচি-কাশির সময় টিস্যু
করবে ব্যবহার,
ডাস্টবিনেতে ফেলবে পরে
বলি যে তোমার।

নাকে-মুখে হাতটা নিয়ে
দিওনা তুমি ঘষা,
আক্রান্ত ব্যক্তির কাছে ভুলেও
হয়না যেনো বসা।

Manual4 Ad Code

ময়লা কাপড় ধুয়ে সবাই
থাকো যে পরিস্কার,
করোনা ভাইরাস এ দেশ থেকে
হবেই বহিষ্কার।।

Manual7 Ad Code