২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

জীবনের প্রেমপ্রীতি | কবিতা

admin
প্রকাশিত জানুয়ারি ২৬, ২০২০
জীবনের প্রেমপ্রীতি | কবিতা

Manual1 Ad Code

– ডা.মিজান মাওলা

Manual7 Ad Code

হৃদয়ের ফুলদানিতে তুমি নিত্য অভিনব,
ভালোবাসা দিশেহারা নিত্য বিলাই সব।
তোমার কাছে আছে দাবি আমার জীবন সব,
যেথায় সেথায় মানবে হুকুম বলো মুখে রব।
অভিনব প্রেম প্রীতি জীবন যথায় রীতিনীতি,
আগলে রাখো জীবন দশায় বাস্তবমুখী স্মৃতি।
কিসের বলে কিসের দলে ছলচাতুরি যেকরছো চলে,
নেইতো আমার ঠাঁয় ঠিকানা অজানা দেশ বলে।
ধর্মে কর্মে রাখবে ধরে সাজিয়ে সময়ের প্রহর,
উঁচু নিচু সাদা কালো মাটির নিচেই ঘর।
কিসের টানে করছো বড়াই চোখ তাকিয়েই দেখো,
পথের দিশায় জীবন চলে স্মৃতি এঁকে রাখো।
মোরমুহামান মানুষ তুমি নিখিল ধরার ছবি,
নিত্য প্রেমের উদাস আমি কলমেই কবি।
চলনবলন কলাকৌশল মানবজাতির ভার,
লেনাদেনার হিসাবহবে আচার বিচার।

Manual1 Ad Code