২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভান্ডারিয়া পৌর শহরের সড়কের মাঝখানে সাঁকো চলাচলে চরম ভোগান্তি

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
ভান্ডারিয়া পৌর শহরের সড়কের মাঝখানে সাঁকো চলাচলে চরম ভোগান্তি

Manual8 Ad Code

আব্দুল্লাহ আল নাঈম,পিরোজপুর প্রতিনিধি :

Manual2 Ad Code

উপকূলে একের পর এক ধেয়ে আসা ঘূর্ণিঝড় ও প্রতিনিয়ত জোয়ার ভাটার প্লাবনের কবলে পড়ে পিরোজপুরের ভান্ডারিয়া পৌর শহরের ভূবেনশ্বর ব্রিজ – সেরাজ মিয়ার সমিল-নতুন মন্ত্রী বাড়ী সড়কের মাঝখানে ভেঙে যায়। চলাচলের জন্য সাঁকো দিয়ে জোড়া লাগানো হয় ভাঙা সড়ক প্রায় তিন মাস আগে । তবে হাঁটাচলা করা গেলেও যানবাহন চলাচল বন্ধ। ফলে ভোগান্তি পোহাচ্ছে পাঁচ টি গ্রামের প্রায় ২৫ হাজার মানুষ। সরেজমিনে দেখা গেছে,সড়কটির দৈর্ঘ্য দেড় কিলোমিটার। পৌর শহরের ভূবেনশ্বর ব্রিজ হয়ে (দক্ষিন পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের সেরাজ মিয়ার সমিল) নতুন মন্ত্রী বাড়ী সড়ক পর্যন্ত রাস্তার বিভিন্ন অংশ ভেঙে বিলীন হয়ে গেছে মোল্লার খালে । ওই সড়কের মাঝখানে ভেঙে যাওয়া অংশে বাঁশ ও সুপাড়ি গাছের সাঁকো দিয়ে পারাপার হচ্ছে মানুষ। ভেঙে যাওয়া সড়কের পশ্চিম পাশে রয়েছে ভাণ্ডারিয়া পৌর শহর,স্কুল -কলেজ,হাসপাতাল ও সরকারি-বেসরকারি অফিস আদালতসহ প্রয়োজনিয় সকল প্রতিষ্ঠান ও সড়কের পূর্ব পাশে শুধু লোকালয়। স্থানীয় লোকজন জানান, ভাঙা সড়ক সংস্কারের জন্য উপজেলা পৌর সভা ও বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো কাজ হয়নি। শেষ পর্যন্ত জনগণের চলাচলের সুবিধার্থে এলাকাবাসীকে সাথে নিয়ে স্থানীয় হেমায়েত মোল্লা ভাঙা সড়কের ওপর সাঁকো নির্মাণ করে দেন। স্থানীয় পূর্ব ভান্ডারিয়া গ্রামের আব্দুর রহমান সিকদার জানান, সড়কের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তি পোহাচ্ছে দক্ষিণ পূর্ব ভাণ্ডারিয়া, ছোট কানুয়া,উত্তর গৌরীপুর, নিজ ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দারা। এরপরও ভাঙা সড়ক সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না। পূর্ব ভাণ্ডারিয়া ৭৮ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক বলেন, সাঁকোর ওপর দিয়ে শিক্ষার্থীরা দুর্ঘটনার ঝুঁকি নিয়ে পারাপার করছে। পূর্ব ভাণ্ডারিয়া গ্রামের বাসিন্দা হেময়েত মোল্লা বলেন, আমাদের ৬ নম্বর ওয়ার্ড দক্ষিন-পূর্ব ভান্ডারিয়া পৌরশহরের স্থানীয় জনপ্রতিনিধি ইউনুস আলী আকন বহু আগে মারা গেছেন। এমতাবস্থায় দীর্ঘদিন ধরে ‘সড়কটির ভেঙে বেহাল অবস্থ্ াবিরাজ করায়, আমি নিজ উদ্যোগে এলাকাবাসীর সহযোগিতায় শুধু জনগণের চলাচলের সুবিধার্থে ওই ভাঙা সড়কের ওপর বাঁশ ও সুপাড়ি গাছ ফেলে সাঁকো স্থাপন করেছি।’ উপজেলা নির্বাহী অফিসার ও পৌর সভার প্রশাসক মোঃ নাজমুল আলম মুঠোফোনে বলেন, ভাঙা সড়ক সংস্কারের জন্য দ্রুত ব্যবস্থা নেয়া হবে তিনি জানান।

Manual2 Ad Code