২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ডেমরায় গনসংযোগ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক

admin
প্রকাশিত জানুয়ারি ২১, ২০২০
ডেমরায় গনসংযোগ করেছেন ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী ইশরাক

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

মোঃ শাকিল আহম্মেদ,নিজস্ব প্রতিবেদক :-

Manual2 Ad Code

ঢাকা দক্ষিণে অবস্থিত ডেমরা থানার ৬৯ নং ওয়ার্ডে গনসংযোগ করেছেন দক্ষিণের মেয়র পদপ্রার্থী ইশরাক হোসেন। আজ ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে শুরু করা হয় এই গনসংযোগ পরে ডেমরা বাজার, ডেমরা ব্রিজ ও মালা মার্কেট এলাকায় গিয়ে ধানের শীষে ভোট চায় মেয়র প্রার্থী ইশরাক হোসেন । এই সময় ডেমরা ৬৯ নং ওয়াডের সভাপতি পদপ্রার্থী আবদুল বারেক মিয়া তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেয়। এই সময় ইশরাক হোসেন বলেন এই সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এই সরকার কে পুলিশের পিটোয়া বাহিনীর রাতের আঁধারে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনার সবাই আমার জন্য দোয়ার করবে আমি যে জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমার বাবা মতো এই ঢাকাবাসীর সেবা করতে পারি। তিনি আরো বলেন ১৯৭১ সালে যুক্তিযুদ্ধের সময় আমার বাবা এই ডেমরা থানায় আসেছিলেন যুদ্ধ করতে। আজ আমি ও এসেছি আপনাদের কাছে আপনাদের একেকটি ভোট গনতন্ত্র রক্ষার হাতিয়ার যার মাধ্যমে এই সরকার কে প্রতিহত করা হবে। এই সময় উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা এডঃ তৈমুর আলম খন্দকার, নবিউল্লাহ নবী, ডেমরা থানার বিএনপি সভাপতি সেলিম রেজা সহ দলীয় নেতাকর্মী বৃন্দ।

Manual2 Ad Code