২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

admin
প্রকাশিত জানুয়ারি ২০, ২০২০
নওগাঁয় বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ ফুটবল প্রতিযোগীতা অনুষ্ঠিত

Manual7 Ad Code

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় ‘বঙ্গবন্ধু জাতীয় চ্যাম্পিয়নশীপ-২০২০’ ফুটবল প্রতিযোগীতার হোম ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল ৩টায় নওগাঁ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসেবে ফেস্টুন উড়িয়ে খেলার উদ্বোধন করেন, জেলা প্রশাসক মো: হারুন অর রশীদ। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সহযোগীতায় খেলার আয়োজন করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। খেলায় নওগাঁ জেলা দল বনাম বগুড়া জেলা দল অংশ নেয়। খেলায় দুই দল নির্দিষ্ট সময়ের মধ্যে কোন গোল দিতে না পারায় ট্রাইবেকারে বগুড়া ৪-৩ গোলে নওগাঁকে পরাজিত করে। জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার প্রকৌশলী আবদুল মান্নান মিয়া বিপিএম, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নির্মল কৃষ্ণ সাহা,নওগাঁ জেলা ক্রীড়া অফিসার আবু জাফর মাহমুদুজ্জামান, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। অন্যান্যদের মধ্যে নওগাঁ সদর থানা আ’লীগের সভাপতি মাহবুবুল হক কমল, জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি পারভিন আখতার, সাধারন সম্পাদক লিপি সাহা, নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ সোহরাওয়ার্দী হোসেন, অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি মোয়াজ্জেম হোসেন চৌধূরী শাহীন ও নাছিম আহম্মেদ, সাধারন সম্পাদক সাজ্জাদ হোসেন ইদু, সহ-সাধারন সম্পাদক আহসান হাবিব রকেট, কোষাধ্যক্ষ আবুল কালাম আজাদ সহ প্রমূখ উপস্থিত ছিলেন। উক্ত উদ্বোধনী খেলায় অংশগ্রহন করে নওগাঁ জেলা দল এবং বগুড়া জেলা দল। প্রতিযোগিতায় ট্রাইবেকারে ০৩-০৪ গোলে নওগাঁ জেলা দলকে পরাজিত করে বগুড়া জেলা দল জয়লাভ করে। এসময় কয়েক‘শ খেলা প্রেমীরা খেলা উপভোগ করেন।