১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

কুয়েতে আনন্দঘন পরিবেশে নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা

admin
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২০
কুয়েতে আনন্দঘন পরিবেশে নবগঠিত বিএনপির আহবায়ক কমিটির মতবিনিময় সভা

Manual2 Ad Code

মোঃ বিলাল উদ্দিন,কুয়েত প্রতিনিধি:

দীর্ঘ ২২ বছর পর ঐক্যবদ্ধভাবে বসলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুয়েত নবগঠিত আহবায়ক কমিটির গতকাল ১৮/০১/২০২০ইং রাত ৮ ঘটিকার সময় সার্ক সিটি হোটেল বলরুমে ৪৭ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির প্রথম মতবিনিময় প্রথম সভা অনুষ্টিত হয় ।

 

আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব আলহাজ্জ মো: শওকত আলী ও সোয়েব আহমেদ এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রথমেই লাল গোলাপ ফুল দিয়ে আহবায়ক কমিটির সকল সম্মানিত সদস্য অভিনন্দন ও সংগ্রামী শুভেচ্ছা জানান সদস্য সচিব আলহাজ্জ মো: শওকত আলী ।

 

নবগঠিত আহবায়ক নুরুল ইসলাম ও সদস্য সচিব আলহাজ্জ মোঃ শওকত আলী কে ফুলেলে শুভেচ্ছা জানান একরাম আলী বাবুল, ইকবাল হাসান,আব্দুল কাদের মোল্লাহ ,আল আমিন , আ ন ম তোহা মিলন, শেখ নিজামুর রহমান টিপু , মোশারফ হোসেন মোস্তফা, শেখ মোস্তফা কামাল ।

Manual4 Ad Code

 

 

সভায় সকলে একমত পোষণ করেন যে মধ্যে প্রাচ্য বিএনপির সমন্বয়ক তৃণমূল প্রবাসী বিএনপির প্রান পুরুষ আলহাজ্জ আহমেদ আলী মুকিব এর অক্লান্ত পরিশ্রমের কারনেই দির্ঘ ২২ বছর পরে বিভক্তির অবসান ঘটিয়ে ঐক্যবদ্ধ বিএনপির গড়ে দিতে পেরেছেন ।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

অতিতের সকল ভেদাভেদ ভুলে সকলে মিলে এবং আমাদের কমিটির বাহিরে যেসমস্ত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ত্যাগী ও আদর্শের নেতাকর্মীর রয়েছে তাদের সমন্বয় কুয়েতে সুন্দর সুশৃঙ্খল ও শক্তিশালী একটি কমিটি আগামী তিন মাসের ভিতরেই উপহার দিতে পারবেন বলে ব্যাক্ত করেন উপস্হিত সবাই ।এক্ষেত্রে উপস্হিত সকলের সহযোগীতা কামনা করে সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

Manual4 Ad Code