২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই সফর, ১৪৪৮ হিজরি

ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হ‌লেন টিউলিপ

admin
প্রকাশিত জানুয়ারি ১৫, ২০২০
ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হ‌লেন টিউলিপ

Manual3 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক : আবারো ব্রি‌টে‌নের ছায়া উপমন্ত্রী নিযুক্ত হ‌লেন বঙ্গবন্ধুর নাত‌নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক এমপি। বি‌রোধীদল লেবার পা‌র্টির ছায়ামন্ত্রি সভায় তি‌নি শ্যা‌ডো আর্লি ইয়ার্স মি‌নিস্টার নিযুক্ত হন। এর আগেও তি‌নি এ প‌দে দা‌য়িত্ব পালন ক‌রেছেন।

Manual5 Ad Code

 

ব্রি‌টে‌নের সদ্যসমাপ্ত নির্বাচ‌নে লন্ড‌নের হ্যাম্প‌স্টেড ও কিলবার্ন আস‌নে টানা তৃতীয়বা‌রের ম‌তো জয়ী হ‌ন টিউলিপ।

 

Manual3 Ad Code

ব্রি‌টেন জু‌ড়ে যে পাঁচ-ছয়‌টি আসনে জয়-পরাজয় নি‌য়ে ভোটার ও ব্রি‌টিশ গণমাধ্যমের দৃ‌ষ্টি থাকে তার ম‌ধ্যে হ্যাম‌স্টেড ও কিলবার্ন আসন একটি। নব্বই‌য়ের দশক থে‌কে এই আসন‌টি ব্রি‌টে‌নের তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আস‌নগু‌লোর তা‌লিকায় দ্বিতীয় স্থা‌নে আছে।

 

ব্রি‌টে‌নের র‌য়্যাল সোসাইটি অব আর্টসের ফে‌লো টিউলিপ রে‌জোয়ানা সি‌দ্দিক ২০১৫ সা‌লে এই আসন থে‌কে প্রথমবার নির্বা‌চিত হন। ওই নির্বাচ‌নে ২৩ হাজার ৯৭৭ ভোট পান তি‌নি। ২০১৭ সা‌লের নির্বাচ‌নে তি‌নি ৩৪ হাজার ৪৬৪ ভোট পে‌য়ে পুনরায় নির্বা‌চিত হন।

 

Manual7 Ad Code

লন্ড‌নে জন্ম নেওয়া টিউলিপ ব্রি‌টিশ রাজনী‌তি‌তে মাত্র ১৬ বছর বয়‌সে লেবার পার্টির সদস্য হ‌য়ে যুক্ত হন। এম‌পি নির্বা‌চিত হওয়ার আগে টিউলিপ ক্যাম‌ডেন কাউন্সিলের কাউন্সিলর নির্বাচিত হন। ‌তি‌নি ক্যাম‌ডেন কাউন্সিলের প্রথম বাংলা‌দেশি বংশোদ্ভূত নারী কাউন্সিলর।

Manual7 Ad Code

 

ব্রি‌টে‌নের একটি বিশ্ববিদ্যালয়ের অর্থনী‌তির অধ্যাপক ড. শ‌ফিক সি‌দ্দিক এবং শেখ রেহানা দম্প‌তির তিন সন্তা‌নের ম‌ধ্যে টিউলিপ দ্বিতীয়।