২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল সহ মাদক বহনকারী আটক-১

admin
প্রকাশিত জানুয়ারি ১৪, ২০২০
বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ভারতীয় ফেন্সিডিল সহ মাদক বহনকারী আটক-১

Manual1 Ad Code

মোঃ শাফায়েত সবুজ,যশোর জেলা প্রতিনিধি:

Manual1 Ad Code

যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ এক মাদক বহনকারীকে আটক করেছে পোর্ট থানা পুলিশ।

Manual8 Ad Code

 

Manual1 Ad Code

সোমবার(১৩ ই জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই পিন্টু লাল দাস,এএসআই শাহীন ফরহাদ ও এএসআই আলমগীর হোসেন বেনাপোল বলফিল্ড মাঠের সামনে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ আলী হোসেন(২৮)কে আটক করে।আটক মাদক বহনকারী আলী হোসেন পোড়াবাড়ি নারানপুর গ্রামের মোঃ হাসানুর রহমানের ছেলে।

 

Manual3 Ad Code

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানাধীন বলফিল্ড মাঠের সামনে অভিযান চালিয়ে ৮৭ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ একজনকে আটক করা হয়।আটক আসামীকে আগামীকাল যশোর আদালতে পাঠানো হবে।