৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কুয়েত আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক সভা – দোয়া মাহফিল

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
কুয়েত আওয়ামী যুবলীগের উদ্যোগে শোক সভা – দোয়া মাহফিল

Manual3 Ad Code

মোঃ বিলাল উদ্দিন,বিশেষ প্রতিনিধিঃ

আওয়ামী যুবলীগ কুয়েত কেন্দ্রীয় কমিটির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য মাঈন উদ্দিন স্বল্পকালীন ছুটিতে বাংলাদেশে এসে মৃত্যুবরণ করায় কুয়েত যুবলীগের উদ্যোগে শোক সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

শুক্রবার (১০ই জানুয়ারি) স্থানীয় সময় রাত ৯টায় কুয়েত সিটির গুলশান হোটেলে অনুষ্ঠিত সভায় আয়োজক সংগঠনের ভারপ্রাপ্ত যুগ্ম আহবায়ক মোঃ নবী উল হক মিলনের পরিচালনায় ও যুবলীগ কুয়েতের আহবায়ক ইমাম উদ্দিন বাদলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুয়েত আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ফয়েজ কামাল।

Manual4 Ad Code

 

বিশেষ অতিথি ছিলেন, কুয়েত আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক শাহ নওয়াজ নজরুল, রোকোনুজ্জমান পিদ্দু, কুয়েত স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাসুদ করিম ও মরহুমের বড় ভাই জসিম উদ্দিন।

 

মরহুম মাঈন উদ্দিনের স্মৃতিচারণ করে বক্তব্য দেন, মোঃ আনোয়ার হোসেন, শাহাদাত হোসেন বিক্রমপুরী, মোঃ জাকির হোসেন রতন, ইদ্রিস আলি সোহাগ, ফারুক, আবদুল আলিমসহ অনেকে।

Manual2 Ad Code

 

Manual8 Ad Code

মরহুম মাঈন উদ্দিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন, মাওলানা আবদুল রহমান।

Manual4 Ad Code