২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই সফর, ১৪৪৮ হিজরি

নায়িকা ঝুমকা এখন কোথায় ?

admin
প্রকাশিত জানুয়ারি ১৩, ২০২০
নায়িকা ঝুমকা এখন কোথায় ?

Manual7 Ad Code

বিনোদন প্রতিবেদক : ঢাকাই চলচ্চিত্রে এক সময় অশ্লীলতা মহামারির মতো ছড়িয়ে পড়েছিল। কাটপিস নির্ভর হয়ে পড়েছিল সিনেমা। সেই সময়ের চিত্র নায়িকাদের মধ্যে ঝুমকা অন্যতম। তার বিরুদ্ধেও উঠেছিল অশ্লীলতার অভিযোগ। সময়ের ব্যস্ততম এই নায়িকা হঠাৎ করেই পর্দার অন্তরালে চলে যান।

 

ক্যারিয়ারে মাত্র কয়েক বছরে ২৫০টিরও অধিক সিনেমায় ঝুমকা অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন। অথচ দীর্ঘদিন এই নায়িকার কোনো খোঁজ নেই। ঝুমকা এখন কোথায় আছেন? কেমন আছেন? ঝুমকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন তার দীর্ঘদিনের সহকর্মীরা। এর মধ্যে অন্যতম নায়িকা পলি।

 

Manual4 Ad Code

পলি জানান ২০১৩ সালে ঝুমকা আমেরিকা চলে যায়। দীর্ঘদিন ধরেই স্বামী দেলোয়ার সাঈদের সঙ্গে সে প্রবাসী জীবনযাপন করছে। তাদের একজন পুত্রসন্তান রয়েছে। ঝুমকার এখন আর দেশে ফেরার ইচ্ছে নেই।

Manual1 Ad Code

 

Manual1 Ad Code

প্রায় ১০ বছর আগে ঝুমকার সঙ্গে দেলোয়ার সাঈদের বিয়ে হয়। এই দম্পতির প্রথম জমজ সন্তান মারা যায়। সেসময় ঝুমকা স্বামীকে নিয়ে রাজধানীর উত্তরায় থাকতেন। ধীরে ধীরে চলচ্চিত্রে অভিনয় কমিয়ে দিলেও নিয়মিত স্টেজ শো করতেন। এখন সেসব থেকেও তিনি অনেক দূরে। ফেইসবুকে তিনি মাঝে মাঝে ছবি পোস্ট করেন। কয়েকদিন আগে স্বামী, সন্তানকে নিয়ে একটি ছবি পোস্ট করেছেন।

 

নোয়াখালীর আবেদনময়ী মেয়ে ঝুমকা এখন গৃহিণী। পরিবার নিয়ে সময় কাটাতে ভালোবাসেন। ঝুমকা প্রথম কাজ করেন অভিনেতা রাজীবের সঙ্গে ‘জননেতা’ সিনেমায়। এরপর সময়ের স্রোতে গা ভাসিয়ে ঝুমকা খুব কম সময়েই হয়ে ওঠেন কাটপিস নির্ভর সিনেমার নায়িকা। ঝুমকাকে সর্বশেষ ‘দাবাং’ সিনেমায় অভিনয় করতে দেখা গেছে।

Manual2 Ad Code