২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঝালকাঠিতে ঘূর্নিঝড় বুলবুলের প্রকোপ থেকে জান-মাল রক্ষায় মাঠ পর্যায় উপজোলা নির্বাহী কর্মকর্তা

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৯
ঝালকাঠিতে ঘূর্নিঝড় বুলবুলের প্রকোপ থেকে জান-মাল রক্ষায় মাঠ পর্যায় উপজোলা নির্বাহী কর্মকর্তা

Manual3 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠি সদর উপজেলায় ঘূর্নিঝড় বুলবুল এর প্রকোপ থেকে স্থানীয় জনগনকে আশ্রয়স্থলে পাঠাতে বৈরি আবহাওয়া উপেক্ষা করে মাঠ পর্যায় কাজ করেছেন ঝালকাঠি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস।

০৯/১১/২০১৯ইং তারিখ মঙ্গলবার সকাল থেকে কখনও গুড়ি গুড়ি বৃষ্টি আবার কখনো ভারী বৃষ্টি উপেক্ষা করে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানিয়া ফেরদৌস উপজেলার গাবখান ধানশিড়ি ইউনিয়নের ভাটারাকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেন্টার, সাচিলাপুর কিস্তাকাঠী স্কুল এন্ড কলেজ,এবং দক্ষিন কিস্তাকাঠী নদীর তীরবর্তী এলাকার জনগনকে নিরাপদ আশ্রয়ে কেন্দ্রে সরিয়ে নিতে নিরলসভাবে কাজ করছেন।

Manual6 Ad Code

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মহিলা বিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা এনামুল হক, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব জাকির হোসেন সহ উপজেলা কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code