২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনার ৫০৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুুত

admin
প্রকাশিত নভেম্বর ৯, ২০১৯
ঘূর্ণিঝড় মোকাবিলায় বরগুনার ৫০৯ টি আশ্রয়কেন্দ্র প্রস্তুুত

Manual5 Ad Code

সোহাগ সওদাগর, বরগুনা থেকেঃ ঘূর্ণিঝড় বুলবুল মোকাবিলায় বরগুনায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সভা করেছে। সভায় সভাপতিত্ব করেন, বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ। জেলা প্রশাসক জানিয়েছেন, বরগুনায় ৩৪১টি সাইক্লোন শেল্টারসহ ৫০৯টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র প্রস্তুত রয়েছে। যেখানে ৫ লক্ষাধিক লোক আশ্রয় নিতে পারবে। পর্যাপ্ত খাবার মজুদ আছে। বরগুনার কমিউনিটি রেডিও লোকবেতার ২৪ ঘন্টা সম্প্রচার চালাবে। ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচির উপজেলা টিম লিডার জাকির হোসেন মিরাজ জানিয়েছেন, জেলায় ৬ হাজার ৩৩০ জন স্বেচ্ছাসেবক মাঠে রয়েছেন। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা স্বপন কুমার ব্রহ্ম জানিয়েছেন, জেলার ৩৭ কিলোমিটার বেরীবাধ ঝূকিপূর্ন অবস্থায় রয়েছে। বিআইডব্লিউটিএর পোর্ট অফিসার মামুনুর রশিদ জানিয়েছেন, বরগুনা থেকে সকল রুটের নৌচলাচল বন্ধ রয়েছে। বরগুনা জেলা ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানিয়েছেন, বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া বেশীর ভাগ ট্রলারই পাথরঘাটা মৎস্য বন্দরে ফিরে এসেছে। বঙ্গোপসাগরে যারা ছিলো, তারাও ট্রলার নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে এসেছে।