১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

শোভা পাচ্ছে রংপুরের সড়কে রবিউলের ভালোবাসার নৌকা

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
শোভা পাচ্ছে রংপুরের সড়কে রবিউলের ভালোবাসার নৌকা

Manual1 Ad Code

এম জাহিদ চৌধুরি,রংপুর ব্যুরো :: দীর্ঘ চার মাস পরিশ্রম করে নিজের রিপিয়ারিং ওয়ার্কশপে ব্যতিক্রমী এক নৌকা তৈরি করেছেন রংপুরের রবিউল ইসলাম নামের এক বাক্তি।

নদীতে না ভাসলেও নৌকাটি চলবে রাস্তায়,কারন এটি ব্যাটারি চালিত একটি নৌকা,চার্জার সংযুক্ত এই নৌকাটি চলবে শুদু মহাসড়কে।

Manual8 Ad Code

প্রায় এক লাখ বিশ হাজার টাকায় তৈরি করা নৌকাকে শুধু নৌকা বলতে চান না নৌকাটির মালিক রবিউল। ভালোবেসে রবিউল তার নাম দিয়েছে ‘ভালোবাসার নৌকা’।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা শেখ হাসিনার প্রতি ভক্তি ও ভালোবাসা থেকেই সে এ প্ররিস্রম করেছে বলে সে জানান।

রবিউল ইসলাম রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের হাউদারপাড় গুনজোরখাঁ গ্রামের মৃত হাফিজুল ইসলামের ছেলে। তিন ভাই-বোনের মধ্যে দ্বিতীয় সে।

Manual2 Ad Code

বাবাহারা রবিউলের অভাব অনটনের সংসার চলে রিপিয়ারিং ওয়ার্কশপে কাজ করে।

Manual5 Ad Code

সংসারও চালায় সে এই কাজ করেই,নানা ব্যস্ততার ফাঁকেই নৌকা’বানানোর স্বপ্নটি পূরণ করে সে,
তার এই নৌকা সমন্দে জানতে চাইলে রবিউল ইসলাম বলেন,ছোটবেলা থাকি নৌকা মার্কা ভালো লাগে।

বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি মনোত আলাদা একটা মহব্বত কাজ করে।

Manual2 Ad Code

সেই মহব্বত ও ভালবাসা থেকেই আমি অনেক কষ্টে এক লাখ ত্রিশ হাজার টাকা খরচ করি নিজ হাতে এই নৌকা তৈরি করছি,এটা দিয়া মুই ব্যবসা করবার নই,মোর এলা একটাই সপ্ন মাননীয় প্রধানমন্ত্রী মোর এই নৌকাতে একবার উঠলে মোর মন শান্তি পাইবে।