১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাভারে চাঁদাবাজিকালে দুই ভুয়া সাংবাদিক আটক বাকি কয়েকজন পলায়ন।

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
সাভারে চাঁদাবাজিকালে দুই ভুয়া সাংবাদিক আটক বাকি কয়েকজন পলায়ন।

Manual7 Ad Code

নাজমুল হাসান,বিশেষ প্রতিনিধিঃ

Manual3 Ad Code

সাভারে সাংবাদিক পরিচয়ে একটি বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলের চাঁদাবাজির সময় দুই প্রতারককে আটক করে পুলিশের সোপর্দ করেছে এলাকাবাসী। বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সাভারের পৌর এলাকা শাহীবাগ থেকে তাদের আটক করা হয়। এসময় প্রতারক চক্রটির মূল হোতা মফিজুর রহমানসহ বাকিরা কৌশলে পালিয়ে যায়।

Manual8 Ad Code

আটক বিদ্যুৎ আহমেদ মিয়া (৩২) রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন বড় মির্জাপুর এলাকার সাইফুল ইসলাম মিয়ার ছেলে, এবং রতন বিশ্বাস (৩৯), গোপালগঞ্জ জেলার সদর থানাধীন উলপুর গ্রামের মোঃ সাহেব আলী বিশ্বাসের ছেলে।

সাভার পৌর এলাকা শাহীবাগের লিটল স্টার কিন্ডারগার্টেনের অধ্যক্ষ মোঃ তাজুল ইসলাম খান জানান, মফিজুর রহমান সোহেলসহ আরও কয়েকজন ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে গত বুধবার (১৬ অক্টোবর) ওই স্কুলে গিয়ে মোটা অংকের চাঁদা দাবি করে। এক পর্যায়ে স্কুল কর্তৃপক্ষ তাদের নগদ ৫ হাজার টাকা চাঁদা দিয়ে বিদায় করে। পরবর্তীতে চক্রটির মূল হোতা মফিজুর রহমান সোহেলসহ ৫-৭জন ব্যক্তি আবারো বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় স্কুলটিতে গিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৭০ হাজার টাকা চাঁদা দাবি করলে বিষয়টি স্কুল কর্তৃপক্ষসহ স্থানীয়দের সন্দেহ হয়। এক পর্যায়ে ক্ষুব্ধ হয়ে এলাকাবাসি জড়ো হয়ে প্রতারকচক্রটি গণপিটুনি দিয়ে চক্রটির দুই সদস্যকে আটক করে পুলিশের সোপর্দ করে। এসময় স্থানীয়রা দুই প্রতারককে আটক করতে সক্ষম হলেও মফিজুর রহমান সোহেলসহ বাকিরা পালিয়ে যায়।

Manual4 Ad Code

বিষয়টি নিশ্চিত করে সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, “সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির সময় স্থানীয়রা দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”