১৪ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সাভারে বাসার ছাদে থাকা গাছ কাটার ঘটনায় এক নারীকে আটক

admin
প্রকাশিত অক্টোবর ২৩, ২০১৯
সাভারে বাসার ছাদে থাকা গাছ কাটার ঘটনায় এক নারীকে আটক

Manual8 Ad Code

 

Manual6 Ad Code

মনজুরুল ইসলাম, সাভার ঢাকা প্রতিনিধিঃ

সাভারের সিআরপি রোডে বাসার ছাদে থাকা গাছ কাটার ঘটনায় এক নারীকে আটক করেছে পুলিশ। এরআগে গতকাল গাছকাটার একটি ভিডিও ভাইরাল হয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যেমে। ভিডিওটি পোস্ট করেছেন সুমাইয়া হাবিব নামের এক নারী।

Manual2 Ad Code

এদিকে আজ সকালে নিজ বাসা থেকে আটকের পর ওই নারী বলেন, আমি অনুতপ্ত, ভুল করেছি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, এক নারী দা হাতে অন্য একজনের তৈরি করা ছাদবাগানের সব গাছ কেটে সাফ করে দিচ্ছেন! এ সময় বাগানটির মালিক তার কাছে এ কাজটি না করতে অনুনয়-বিনয় করছেন। চোখের সামনেই তিলে তিলে গড়া শখের বাগানটি টুকরো টুকরো হতে দেখছেন তিনি। কিন্তু তার আকুতি, মিনতির চুল পরিমাণ অনুভূতিও ওই নারীকে স্পর্শ করছে না। লাগাতার গাছ কেটেই যাচ্ছেন। তাকে থামাতে পারছে না কেউ। কারণ সঙ্গে তার ছেলে একদল সহযোগী নিয়ে ছাদে উঠেছেন।

Manual3 Ad Code

ওই নারী কেন পরিবেশবান্ধব গাছ কেটে ফেলছেন? সে প্রশ্নের জবাব দিয়েছেন ভুক্তোভোগী সুমাইয়া হাবীব নিজেই। ঘটনার বিবৃতি দিয়ে সুমাইয়া হাবিব লিখেছেন, কখনো কি শুনছেন মানুষ গাছ অপছন্দ করে? গাছ পরিবেশ নষ্ট করে? এই নারীর গাছ পছন্দ না। তার বক্তব্য আমাদের গাছ ও ছাদের পরিবেশ নষ্ট করে ফেলছে। তাই এই নারী আমাদের সব গাছ কেটে ফেলছে।

কি অপরাধ ছিল গাছের? কি অপরাধ ছিল? কেউ বলতে পারবেন? সমালোচনার শিকার হলে ওই নারীর ছেলে লিখন ফেসবুকে লাইভে এসে নিজেদের নির্দোষ দাবি করে বলেন, ‘এক মাস আগে গাছ কেটে ফেলার সিদ্ধান্ত হয়েছে কিন্ত তিনি গাছ গুলো কাটছিলেন না। এগুলো তার পারসোনাল গাছ। শাকসবজি, তরকিয়ারির গাছ। এগুলো তো ফুল গাছ না। ফুল গাছ হলে কথা ছিল। আপনারা ভিডিও দেখে জাজ করতেছেন। ভিডিওর আগে পরে কিছু না জেনে আমাকে আর আমার আম্মুকে গালিগালাজ করছেন- এটা ঠিক হচ্ছে না।’

Manual5 Ad Code