১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

সঙ্খ নদীতে দুদিন ধরে ভাসছে অজ্ঞাত এক লাশ

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
সঙ্খ নদীতে দুদিন ধরে ভাসছে অজ্ঞাত এক লাশ

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

এইচ এম নাছির উদ্দিন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:চট্টগ্রামের আনোয়ারা উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের গোদার গোড়া এলাকায় শঙ্খ নদীতে দু’দিন ধরে ভাসছে ৩৫ বছর বয়সী অজ্ঞাত যুবকের লাশ।

মঙ্গলবার (২২ অক্টোবর) দুপুরে আনোয়ারা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চত করেছেন আনোয়ারা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম দিদারুল ইসলাম সিকদার। তিনি বলেন, ‌উপজেলার কানুমাঝির হাট থেকে খুরুস্কুল এলাকার শঙ্খনদীতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবকের লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করেন। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে দু’দিন আগে তার মৃত্যু হয়েছে। তার পরনে ছিল শার্ট ও লুঙ্গি। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি।

Manual6 Ad Code