১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে শিক্ষকের লাথির আঘাতে ছাত্র হাসপাতালে ভর্তি

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
লক্ষ্মীপুরে শিক্ষকের লাথির আঘাতে ছাত্র হাসপাতালে ভর্তি

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

ওসমান গণি, লক্ষ্মীপুর উপজেলা প্রতিনিধি :
লক্ষ্মীপুরে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) শিক্ষকের লাথিতে ছাত্র মো. রায়হান খন্দকার (১৬) কোমড়ে আঘাত পেয়ে অচেতন হয়ে পড়ে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Manual2 Ad Code

মঙ্গলবার দুপুরে সদর উপজেলার খিলবাইছা এলাকায় টিটিসির ইলেকট্রিক্যাল ট্রেডের শ্রেণিকক্ষে শিক্ষক শামছুল আলম ওই ছাত্রকে লাথি মারেন। এ সময় প্রিয় গোবিন্দ নামে আরও এক ছাত্রকে লাথি মারেন ওই শিক্ষক।

Manual5 Ad Code

রায়হান ইলেট্রিক্যাল ট্রেডের দশম শ্রেণির ছাত্র ও সদর উপজেলার বিজয়নগর এলাকার সিরাজ উল্যা খন্দকারের ছেলে। অভিযুক্ত শামছুল আলম ওয়েল্ডিং ট্রেডের সিভিল ইন্সট্রাক্টর।

শিক্ষার্থীরা জানায়, দশম শ্রেণির শিক্ষার্থীদের মাসিক মূল্যায়ন পরীক্ষা চলছে। ঘটনার সময় ওই শিক্ষক প্রশ্নপত্র নিয়ে শ্রেণিকক্ষে প্রবেশ করেন। ফ্যান (পাখা) রেগুলেটর বাড়ানোর জন্য রায়হান বৈদ্যুতিক বোর্ডে হাত দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিক্ষক শামছুল ছাত্র রায়হানের কোমড়ে লাথি মারে। এতে সে অচেতন হয়ে পড়ে। ওই শিক্ষকের পায়ে বুট জুতা ছিল।

Manual4 Ad Code

রায়হানকে উদ্ধার করতে গেলে সহপাঠী প্রিয় গোবিন্দকেও শিক্ষক লাথি মারেন। খবর পেয়ে অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা রায়হানকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। এর আগেও ওই শিক্ষকের হাতে কয়েকজন শিক্ষার্থী মারধরের শিকার হয়েছে বলে জানা গেছে।

এ ব্যাপারে বক্তব্য জানতে মঙ্গলবার সন্ধ্যায় প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী মাহবুবুর রশিদ তালুকদার মোবাইল ফোনে কয়েকবার কল দিয়েও সাড়া পাওয়া যায়নি। অভিযুক্ত শিক্ষকের সঙ্গেও কথা বলা সম্ভব হয়নি।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া বলেন, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।