১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

লক্ষ্মীপুরে রামগঞ্জে গনধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
লক্ষ্মীপুরে রামগঞ্জে গনধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী

Manual6 Ad Code

 

Manual3 Ad Code

ওসমান গণি, লক্ষ্মীপুর সদর উপজেলা :
লক্ষ্মীপুরে রামগঞ্জে গনধর্ষনের শিকার হয়েছে এক কিশোরী। অসুস্থ অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বাদুর এলাকায় এ ঘটনা ঘটে। সকালে পুলিশ অভিযান চালিয়ে পশ্চিম বাদুর এলাকা থেকে শরীফ হোসেন ও রাসেল নামে দুই যুবককে আটক করে। আটককৃতরা পশ্চিম ভাদুর গ্রামের বাসিন্দা বলে জানা যায়।সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ মো. আনোয়ার হোসেন জানান, মুমূর্ষ অবস্থায় ধর্ষনের শিকার এক কিশোরীকে হাসপালে ভর্তি করা হয়েছে। আমাদের পক্ষ থেকে সব ধরনের চিকিৎসা দেওয়া হচ্ছে।
পুলিশ ও নির্যাতিত ওই যুবতীর স্বজনরা জানায়, শাওন নামের এক ছেলের সাথে ওই যুবতীর সর্ম্পক ছিল। এ সুবাধে শাওন বিয়ের কথা বলে মোবাইল ফোনে ডেকে নেয় যুবতীকে। পরে উপজেলার বাহাদুর এলাকার ইমাম হোসেন নামের এক ব্যাক্তির ঘরে আটকিয়ে রেখে শাওন ও তার দুই বন্ধু শরীফ হোসেন ও রাসেল পালাক্রমে যুবতীকে ধর্ষন করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় দেখে উদ্ধার করে ভোররাতে সদর হাসপাতালে ভর্তি করে।
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান. গনধর্ষনের ঘটনায় পশ্চিম বাদুর এলাকা থেকে তোতা মিয়ার ছেলে শরীফ হোসেন ও আতর মিয়ার ছেলে রাসেলকে আটক করা হয়েছে। এ ঘটনার মামলার প্রস্তুুতি চলছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code