১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চট্টগ্রাম নগরের কোতোয়ালির শহীদ মিলার এলাকায় ৩ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ

admin
প্রকাশিত অক্টোবর ২২, ২০১৯
চট্টগ্রাম নগরের কোতোয়ালির শহীদ মিলার এলাকায় ৩ লাখ টাকার ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ

Manual3 Ad Code

 

আব্দুল করিম,  চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

Manual4 Ad Code

চট্টগ্রাম নগরের কোতোয়ালির শহীদ মিনার এলাকায় ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ ভেজাল যৌন উত্তেজক ওষুধ ফেলে পালিয়েছে চার বিক্রেতা।
এ সময় সেখান থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়।
সোমবার (২১ অক্টোবর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের তত্ত্বাবধায়ক হোসাইন মো. ইমরান।
ম্যাজিস্ট্রেট মো. আলী হাসান জানান, অশ্লীল ছবি ব্যবহার করে বিজ্ঞানসম্মত প্রক্রিয়া ছাড়াই ভেজাল যৌন উত্তেজক ওষুধ প্রকাশ্যে বিক্রি করছিলেন চার বিক্রেতা। ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতি টের পেয়ে নিজেদের তৈরি এসব ক্ষতিকর ওষুধ ফেলেই পালিয়ে যান তারা।
চিকিৎসকের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, লোভনীয় বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিম্নবিত্তের অনেক মানুষ এসব ওষুধ কিনে। ভেজাল ওষুধ খেয়ে তারা যৌন শক্তি লোপ, কিডনি বিকল, লিভারের প্রদাহ এবং ক্যান্সারের মতো মরাত্মক সব রোগে আক্রান্ত হয়। অভিযানের পাশাপাশি এসব বিষয়ে জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।
চার বিক্রেতা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ভেজাল যৌন উত্তেজক ওষুধ জব্দ করা হয়। পরে এসব ওষুধ ধ্বংস করা হয়, বলেন চট্টগ্রাম জেলা প্রশাসনের এ কর্মকর্তা।

Manual4 Ad Code