১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

একদিন যেতে না যেতেই বাগেরহাটে আবারো খুন,এবার ছেলের হাতে মা খুন

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০১৯
একদিন যেতে না যেতেই বাগেরহাটে আবারো খুন,এবার ছেলের হাতে মা খুন

Manual4 Ad Code

মোঃজাহান জেব কুদরতী,বাগেরহাটঃ ২০অক্টোবর’১৯ সকালে বাগেরহাট সদরের বাসাবাটি এলাকায় আপন গর্ভধারিনী বৃদ্ধ মা মোসাঃ রাবেয়া খাতুন(৬০)কে মাদকাসক্ত পুত্র মোঃরাসেল মোল্লা ওরফে শুকুর(৩৫) ধারালো অস্ত্র দ্বারা খুন করেছে।নিহতের শরীরে মারাত্মক ভাবে আঘাতের চিন্হ রয়েছে।ঘাতক শুকুরকে পুলিশ আটক করেছেন।শুকুর খুলনাতে থাকে।তার নিজ বাবা(মোঃশাহ জাহান)এর সাথে বেশ আগে মা রাবেয়ার বিবাহ বিচ্ছেদ হয়,পরে মা আরেকজন পুরষকে বিয়ে করে বাসাবাটি থাকতেন।সেখানে শুকুরের আসা-যাওয়া ছিলো।মাঝে মাঝে মা এর নিকট টাকা-পয়ষা নিতে আসতো। সকালে শুকুর কে বাসায় রেখে মা দোকান হতে চা বহন করে খাওয়ান।তার কিছু পরই মা কে খুন হতে হয় কলংকিত নিজ গর্ভের সন্তান রাসেল ওরফে শুকুরের হাতে।পুলিশ ও স্বজনদের বরাতে জানা যায় মোবাইল কিনে দেবার দাবীতে তর্ক-বিতর্কের এক পর্যায়ে উত্তেজিত হয়ে মা’কে ধারালো অস্ত্রের দ্বারা ছেলে আঘাত করে এবং ঘটনা স্হলেই মা এর মৃত্যু হয়।

Manual1 Ad Code

ঘটনা শোনা মাত্র পুলিশ তাৎক্ষনিক স্হলে গিয়ে ঘাতককে আটক করেন।এলাকায় বিষয়টি নিয়ে বেশ থমথমে অবস্হা বিরাজ করছে।শান্তিপ্রিয় পশ্চিম বাসাবাটি এলাকা বাসী এমন জঘন্য হত্যার আশু বিচার দাবী করছেন।

Manual7 Ad Code