১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

আল্লাহ পাক ও হযরত মোহাম্মদ (স:) কে কটূক্তি করায় ভোলায় লক্ষ জনতার বিক্ষোভ

admin
প্রকাশিত অক্টোবর ১৯, ২০১৯
আল্লাহ পাক ও হযরত মোহাম্মদ (স:) কে কটূক্তি করায় ভোলায় লক্ষ জনতার বিক্ষোভ

Manual6 Ad Code

রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ
মহান সৃষ্টিকর্তা আল্লাহ পাক ও প্রিয় নবী হজরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেইস বুকে কটূক্তি করায় বিপ্লব চন্দ্র শুভ’র কঠিন শাস্তি দাবী করে ভোলা বোরহানউদ্দিন ও কুঞ্জেরহাট এ বিক্ষোভ মিছিল করেন সর্বস্তরের মুসলিম তাওহীদি জনতা। শনিবার সকাল ১০টায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে খন্ড খন্ড মিছিল পৌর শহরের এসে বিক্ষোভ করেন। আছরবাদ বিক্ষোভে ফেটে পড়েন মুসলিমরা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ২নং ওয়ার্ডের বৈদ্ধ বাড়ীর বিল্লব চন্দ্র শুভ আইডি থেকে মহান সৃষ্টিকর্তা আল্লাহপাক ও প্রিয় নবী হযরত মোহাম্মদ (স:) কে নিয়ে ফেইস বুকে খুবই খারাপ কটূক্তি করা হয়। এ ঘটনাটি শুক্রবার ফেইসবুকে ভাইড়াল হয়। সন্ধ্যায় ওই ছেলে থানায় এসে বলেন আমার ফেইস বুক আইডি হ্যাক হয়েছে। তাই জিডি করতে এসেছি। এ ঘটনায় সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা ক্ষিপ্ত হয়ে উঠেন। পরে বিল্পব চন্দ্র শুভ কে শুক্রবার রাত সাড়ে ৮টায় থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে আনেন পুলিশ। এখনও ওই ছেলে থানা হেফাজতে রয়েছে। ঘটনাটি উদঘাটনের চেষ্টা করছে পুলিশ। আইডিটি হ্যাক হয়েছে না ও নিজেই লিখছে তা নিয়ে কাজ করছে পুলিশ। এদিকে ঘটনায় বিপ্লব চন্দ্র শুভ’র শাস্তি দাবী করে শনিবার সকাল ১০টায় থেকে দুপুর পর্যন্ত খন্ড খন্ড বিক্ষোভ মিছিল করেন উপজেলার সর্বস্তরের মুসলিম তাওহীদ জনতা। আছর নামাজ শেষে মসজিদ গুলো থেকে ফাঁসির দাবী করে বিক্ষোভ করেন মুসলিম সমাজ।
এব্যাপারে বোরহানউদ্দিন থানা অফিসার ইন-চার্জ ম. এনামুল হক জানান, মূল রহস্য উদঘাটনের জন্য তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যেই ব্যক্তি এ কটূক্তি করে থাকুক আমরা তাকে আইনের আওতায় নিয়ে আসবো সে লক্ষ্যে কাজ করছি।