১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে সফর, ১৪৪৮ হিজরি

চাঁপাইনবাবগঞ্জে র্র্যাবের পৃথক অভিযানে মাদক সহ আটক-২

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০১৯
চাঁপাইনবাবগঞ্জে র্র্যাবের পৃথক অভিযানে মাদক সহ আটক-২

Manual6 Ad Code

 

ফয়সাল আজম অপু, বিশেষ প্রতিনিধিঃ

Manual6 Ad Code

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের চলমান মাদক বিরোধী পৃথক ২টি অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার লালাপাড়া ও শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual3 Ad Code

আটককৃতরা হচ্ছে, শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ীর মৃত সাইফুল ইসলামের ছেলে ভূট্টো রহমান (২৫) ও শিবগঞ্জ উপজেলার শ্যামপুর ইউনিয়নের বড় হাদিনগর গ্রামের মো. আবু বক্কর এর ছেলে মো. কবির হোসেন (২৮)।

Manual4 Ad Code

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে শিবগঞ্জ উপজেলার হরিনগর গ্রামস্থ পিরতলা মোড়ে অভিযান চালিয়ে ১৪৫ বোতল ফেনসিডিল, ১টি মোবাইল সেট, ২টি সীমকার্ড, ১টি মেমোারী কার্ড, ১টি অটোরিকশা ও নগদ-৩ হাজার ৮’শ টাকা সহ চাঁপাইনবাবগঞ্জের মাদক ব্যবসায়ী মোঃ কবির হোসেনকে আটক করে।
এছাড়া রাত ৮টার দিকে সদর উপজেলার লালাপাড়ায় অভিযান চালিয়ে ভূট্টো আলীকে ২’শ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলেও প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।