২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

চাঁদপুরে সড়কে যাত্রীর মাথা বিচ্ছিন্ন

Editor
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
চাঁদপুরে সড়কে যাত্রীর মাথা বিচ্ছিন্ন

Manual6 Ad Code

চাঁদপুরে সড়কে যাত্রীর মাথা বিচ্ছিন্ন

শেখ স্বপ্না শিমুঃ চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মুরগি বোঝাই পিকআপ ভ্যানের ধাক্কায় গোলাম কিবরিয়া (৩৮) নামে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রীর মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান।বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত ৮টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের গোবরা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

Manual5 Ad Code

নিহত গোলাম কিবরিয়া শাহরাস্তি উপজেলার দক্ষিণ রাজশ্রী এলাকার নূরু মিয়ার ছেলে। পেশায় হাসপাতালের টেকনিশিয়ান ছিলেন তিনি। তার সঙ্গে আহত যাত্রী রিনা বেগম (৩৫) জেলার মতলব দক্ষিণে আইসিডিডিআরবিতে কর্মরত।

Manual3 Ad Code

প্রত্যক্ষদর্শী হাজীগঞ্জের বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান জানান, শাহরাস্তি থেকে চাঁদপুরমুখী দ্রুতগতির সিএনজিচালিত অটোরিকশাকে বিপরীত দিকের মুরগি বোঝাই পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা দেয়। এতে সড়কে ছিটকে পড়েন দুই যাত্রী। এসময় পিকআপের চাকার নিচে পড়ে শরীর থেকে পুরুষ যাত্রীর মাথা বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পিকআপটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে তিনি অন্যদের সহযোগিতা নিয়ে আহত যাত্রীকে চিকিৎসা জন্য হাসপাতালে পাঠিয়ে দেন।

Manual5 Ad Code

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জাব্বার জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার জন্য দায়ী পিকআপটি জব্দের চেষ্টা চলছে।