১৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৯শে রমজান, ১৪৪৭ হিজরি

স্থানীয় জনসাধারণের প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান টিটু।

Editor
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
স্থানীয় জনসাধারণের প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান টিটু।

Manual4 Ad Code

স্থানীয় জনসাধারণের প্রশংসায় ভাসছেন চেয়ারম্যান টিটু।

বিশেষ প্রতিনিধিঃ ঈদের খুশিতে নতুন মাত্রা, ২নং হোসেনপুর ইউনিয়নে তৌফিকুল আমিন মণ্ডল টিটুর রেকর্ড উন্নয়ন ও জনসেবায় মুগ্ধ এলাকাবাসী।

Manual3 Ad Code

​ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২নং হোসেনপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বর্তমান সফল চেয়ারম্যান জনাব তৌফিকুল আমিন মণ্ডল টিটু। এবারের ঈদ এলাকাবাসীর কাছে ধরা দিয়েছে ভিন্ন এক আমেজ।

কারণ গত দুই মেয়াদে চেয়ারম্যান সাহেবের বলিষ্ঠ নেতৃত্বে ইউনিয়নের অধিকাংশ কাঁচা রাস্তা পাকাকরণের ফলে যাতায়াত ব্যবস্থায় এসেছে বৈপ্লবিক পরিবর্তন।
​সরেজমিনে হোসেনপুর ইউনিয়নের মধ্যরামচন্দ্রপুরসহ বিভিন্ন গ্রামে ঘুরে দেখা যায় উন্নয়নের এক বিশাল কর্মযজ্ঞ। একসময় যেসব গ্রামীণ পথে বর্ষায় চলাফেরা দুষ্কর ছিল, জনাব তৌফিকুল আমিন মণ্ডল টিটু সাহেবের বিশেষ উদ্যোগে আজ সেই সব কাঁচা রাস্তা পাকাকরণ করা হয়েছে। গ্রামের মানুষ এখন অনায়াসেই তাদের উৎপাদিত পণ্য ও যানবাহন নিয়ে মূল সড়কে পৌঁছাতে পারছেন। রাস্তাঘাটের এই আধুনিকায়ন এবারের ঈদের যাতায়াতকে করেছে অনেক বেশি আরামদায়ক ও আনন্দময়।

Manual7 Ad Code

​উন্নয়নের এই ধারার পাশাপাশি কৃষকদের ভাগ্য বদলাতেও তিনি এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। দিনাজপুর জেলার ঘোড়াঘাট ও করতোয়া ব্রিজ সংলগ্ন আম বাগান বাজারে তার বিশেষ নির্দেশনায় সাধারণ কৃষকরা কোনো প্রকার ভ্যাট বা খাজনা ছাড়াই সপ্তাহে দুই দিন তাদের উৎপাদিত কাঁচা সবজি ও পণ্য বিক্রি করতে পারছেন। এতে করে এলাকার শত শত কৃষক মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থেকে মুক্তি পেয়েছেন এবং সরাসরি লাভবান হচ্ছেন।

​এলাকার সাধারণ মানুষ ও কৃষকদের সাথে কথা বলে জানা যায়, “বিগত দুই মেয়াদে আমরা যে দৃশ্যমান উন্নয়ন দেখেছি, তা আগে কখনো দেখিনি। বিশেষ করে রাস্তা পাকাকরণ আর আম বাগান বাজারে বিনা ভ্যাটে পণ্য বিক্রি করতে পারা আমাদের জন্য বড় আশীর্বাদ। বিপদে-আপদে টিটু সাহেবকে সবসময় দয়াবান ও জনদরদী অভিভাবক হিসেবে কাছে পাওয়া যায়।”

Manual4 Ad Code

​আসন্ন নির্বাচন ও ঈদ প্রসঙ্গে জনাব তৌফিকুল আমিন মণ্ডল টিটু বলেন, “আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে হোসেনপুর ইউনিয়নকে একটি আধুনিক ও শোষণমুক্ত মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। ইনশাআল্লাহ, আপনাদের সমর্থন থাকলে আগামী তৃতীয় মেয়াদেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।”

Manual3 Ad Code