শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বসতবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমদের পরিদর্শন।
বিশেষ প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে গতকাল ১৬ মার্চ তারিখে আকস্মিক শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত পরিবারের বসতবাড়ী পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ।
১৭ মার্চ মঙ্গলবার হোসেনপুর ইউনিয়নের ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনের এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম, ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন টিটু সহ অন্যান্যরা।
ক্ষতিগ্রস্ত পরিবার গুলোর তালিকা প্রস্তুত করার প্রক্রিয়ার চলমান রয়েছে জানিয়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম জানান, উপজেলার বেতকাপা, হরিনাথপুর ও হোসেনপুর ইউনিয়নে কিছু সংখ্যক পরিবার ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে, তালিকা অনুযায়ী যাচাই বাছাই করে ক্ষতিগ্রস্ত দের সরকারি সহায়তা প্রদান করা যাবে।
ক্ষতিগ্রস্ত এলাকায় বসতবাড়ী পরিদর্শন কালে উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ ক্ষতিগ্রস্ত দূর্গত পরিবার সদস্যদের এর খোঁজখবর নেন এবং অতিদ্রুত দূর্গত পরিবার গুলোকে সরকারি সহযোগিতা পৌছানো হবে বলে আশ্বস্ত করেন ।