৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

হাকিমপুরে মাদকদ্রব্য সহ পুলিশের হাতে আটক ১

admin
প্রকাশিত ডিসেম্বর ১২, ২০২৫
হাকিমপুরে মাদকদ্রব্য সহ পুলিশের হাতে আটক ১

Manual2 Ad Code

দিনাজপুর প্রতিনিধি

Manual6 Ad Code

হাকিমপুরে খট্টামাধবপাড়া ইউনিয়নের পাউশগাড়া গ্রামে ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখে হাকিমপুর হতে বিরামপুর যাওয়ার আঞ্চলিক সড়কের পাকা রাস্তায় এনামুল হক,পিতা -বীর মুক্তিযোদ্ধা এন্তাজ আলীর বাড়ির সামনে ৭০ পিস নেশাজাতীয় ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে হাকিমপুর থানা পুলিশ।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ জাকির হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

Manual7 Ad Code

হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এস আই সুজা (নিরস্ত্র) ও সঙ্গীয় ফোর্স সহ হাকিমপুরের পাউশগাড়া গ্রামের বরেন্দ্র পাতারের পাশে হাকিমপুর -বিরামপুর পাকা রাস্তার উপর থেকে আসামী মোঃ ফারুক হোসেন(৪৩) পিতা-মৃত ইদ্রীস আলী,গ্রাম-আন্দলগ্রাম(নয়াপাড়া), উপজেলা- নবাবগঞ্জ, জেলা- দিনাজপুর এর নিকট তার পরনের লুঙ্গির নিচে লুকিয়ে রাখা ৭ পাতা অর্থাৎ ৭০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

Manual1 Ad Code

আটক আসামী ফারুক হোসেনের বিরুদ্ধে হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক দিনাজপুর জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে হাকিমপুর থানা পুলিশ সূত্রে জানা যায়।