৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পলাশবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০২৫
পলাশবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি

গাইবান্ধার পলাশবাড়ী পৌরসভার শহর সমন্বয় কমিটির (টিএলসিসি) কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

সভায় ভিডিও’র মাধ্যমে সভাপতিত্ব করেন পৌর প্রশাসক ও সহকারি কশিনার (ভূমি) মো. আল-ইয়াসা রহমান তাপাদার। পৌরসভা এলাকার জনগুরুত্বপূর্ণ বহুমুখী উন্নয়নে কাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান প্রকল্প’র আওতায় রাস্তা, ফুটপাত, সড়কবাতির উন্নয়ন, ড্রেন নির্মাণ, পাবলিক টয়লেট, হাট-বাজার, বাস টার্মিনাল, ডাম্পিং স্টেশন, সুপার মার্কেট, ব্রিজ-কালভার্ট, পৌরভবন নির্মাণ, বিভিন্ন অবকাঠামো নির্মাণ ও আধুনিক নগর সেবা ছাড়াও বিভিন্ন দিক উপস্থাপন করেন পৌরসভার সহকারি প্রকৌশলী এবং পৌর নির্বাহী কর্মকর্তা (অ.দা.) মো. মর্তুজা এলাহী।

Manual8 Ad Code

এসময় পৌর সহায়তা কমিটির সদস্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সালাউদ্দিন আহমেদ খান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আরজুমান আরা গুলেনুর, উপজেলা সমাজসেবা অফিসার জিল্লুর রহমান ও থানা অফিসার ইনচার্জ দায়িত্বপ্রাপ্ত পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ছাড়াও টিএলসিসি কমিটির সদস্যবৃন্দসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code