৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

পরিবেশ প্রকৃতিতে শীতের ছোঁয়া

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০২৫
পরিবেশ প্রকৃতিতে শীতের ছোঁয়া

Manual4 Ad Code

রাজীব চক্রবর্তী, চট্টগ্রাম ঃ ভোরে ঘুম থেকে উঠেই দেখি ঘাস লতা পাতায় শিশির কনা। খালি গায়ে ঘরের বাইরে বের হতেই শীত শীত ভাব। কি দারুণ এক অনুভূতি! বেশির ভাগ মানুষের শীতকাল খুব পছন্দের কারণ খেয়ে শান্তি ঘুমিয়ে শান্তি চলাফেরায় শান্তি। অত্যধিক শ্রমে শরীরে ঘাম আসলেও একটু বসলেই শীতের হাওয়ায় শরীর জুড়িয়ে যায়।

Manual4 Ad Code

অন্যদিকে গ্রামীন জনপদে শীতে পিঠাপুলি খাওয়ার দারুন এক মজার ব্যাপার। হাটে বাজারে বিভিন্ন ধরনের পিঠাপুলি বিক্রি করতে দেখা যায়। খেজুর রসের সাথে বিভিন্ন ধরনের পিঠাপুলির মিশ্রণ জিভে অসাধারণ এক স্বাদের অনুভূতি জাগায়।

তাছাড়া শীতের দিনে মাঠ ঘাটসহ চারদিকে শুকনো একটা ভাব আর এসুযোগে কচিকাচা ছেলেমেয়েরা সব ধরনের খেলাধুলায় তাদের শৈশবের আনন্দে মেতে উঠে।
অন্যদিকে রাত ভারী হতেই লেপ কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে পড়া অন্যরকম এক অনুভূতি। ঘুম যেন শীত নামক পরীটা চোখের উপর নেমে আসে পরম আদরে।

Manual2 Ad Code

শীতকালে সব ধরণের শাকসবজি চোখে পড়ে যা অন্যান্য ঋতুতে তেমন চোখে পড়ে না বিশেষ করে শাকসবজিগুলোতে একটা তাজা তাজা ভাব। অন্যরকম একটা বৈচিত্র্য ফুটে উঠে এই শীতকালে।

Manual7 Ad Code