৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই সফর, ১৪৪৮ হিজরি

কয়েক ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় বজ্রপাত-ঝড়

admin
প্রকাশিত মে ৩, ২০২৫
কয়েক ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় বজ্রপাত-ঝড়

Manual2 Ad Code

কয়েক ঘণ্টার মধ্যে ঢাকাসহ ৭ জেলায় বজ্রপাত-ঝড়

Manual3 Ad Code

রিপোর্ট পিআইডি ঢাকা: কয়েক ঘণ্টার মধ্যে ঢাকাসহ দেশের সাত জেলায় বজ্রপাতের আশঙ্কা রয়েছে। সেইসঙ্গে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিও হতে পারে। শনিবার (৩ মে) দুপুরে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক সতর্কবার্তায় এই তথ্য জানা গেছে।

Manual5 Ad Code

এতে বলা হয়েছে, আজ দুপুর পৌন ১২টা থেকে পরবর্তী ২-৪ ঘণ্টার মধ্যে ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, ও চট্টগ্রাম জেলায় বজ্রপাত হতে পারে।
সেইসঙ্গে এসব জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা রয়েছে। ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বা এর অধিক বেগে এই ঝড় হতে পারে। এছাড়া বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে।
যেসব পদক্ষেপ নেবেন

Manual5 Ad Code

বজ্রপাত হলে ঘরের মধ্যে থাকুন। জানালা ও দরজা বন্ধ রাখুন। সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলুন। নিরাপদ আশ্রয় নিন। গাছের নিচে আশ্রয় নেবেন না। কংক্রিটের মেঝেতে শয়ন করবেন না এবং কংক্রিটের দেয়ালে হেলান দেবেন না।
বৈদ্যুতিক ও ইলেকট্রনিক ডিভাইসগুলি প্লাগ খুলে দিন। জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসুন। বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকুন। শিলা বৃষ্টির সময় ঘরে অবস্থান করুণ।