৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি, দেখা মিলবে কুয়াশারও

admin
প্রকাশিত নভেম্বর ৮, ২০২৫
তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি, দেখা মিলবে কুয়াশারও

Manual6 Ad Code

তাপমাত্রা কমবে ১ থেকে ৩ ডিগ্রি, দেখা মিলবে কুয়াশারও

ডেস্ক রিপোর্ট: বঙ্গোপসাগরের দক্ষিণ অংশে একটি মৌসুমি নিম্নচাপ অবস্থান করছে, যার বিস্তার উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের শনিবারের পূর্বাভাসে এ কথা বলা হয়েছে।

Manual3 Ad Code

সেখানে বলা হয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া সাধারণত শুষ্ক থাকবে। তবে কিছু স্থানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

ঢাকায় উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

Manual2 Ad Code

আজ সূর্যাস্ত হবে বিকেল ৫টা ১৫ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ৯ মিনিটে।

Manual7 Ad Code