৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরার মেঘনায় ২২তম দিনে মা ইলিশ নিষেধাজ্ঞার অভিযানে জব্দ কারেন্ট জাল-আগুনে পুড়িয়ে বিনষ্ট

admin
প্রকাশিত অক্টোবর ২৬, ২০২৫
মনপুরার মেঘনায় ২২তম দিনে মা ইলিশ নিষেধাজ্ঞার অভিযানে জব্দ কারেন্ট জাল-আগুনে পুড়িয়ে বিনষ্ট

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট, মনপুরা:

Manual1 Ad Code

দ্বীপ ভোলা জেলার মনপুরা উপজেলার দায়িত্ব প্রাপ্ত মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক মা ইলিশ রক্ষায় পরিচালিত অভিযানে আজ ২২ তম দিনে মনপুরা উপজেলার মেঘনা নদীতে ২৫শে -অক্টোবর- ২০২৫খ্রি  রোজ শনিবার সকাল থেকে এই অভিযান পরিচালিত হয়।

Manual4 Ad Code

এসময় দেখা যায় নিষেধাজ্ঞার আজ শেষ দিন হওয়ায় কিছু জেলে সময় শেষ হওয়ার আগেই নদীতে নেমে যায়।পরে আমরা যতটা সম্ভব হয়েছে কারেন্ট জাল আটক করেছি।

আজ রাত ১২ টা পর্যন্ত অভিযানে থাকব বলেও জানান মৎস্য দপ্তর।উক্ত আজকের অভিযানে আনুমানিক ৫০হাজার মিটার কারেন্ট জাল আটক করে ধ্বংস করা হয়েছে।মা ইলিশ রক্ষা নিষেধাজ্ঞায় প্রতিদিনের ন্যায় অভিযান পরিচালনা করে মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের একটি যৌথ চৌকস টিম।

পরে মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের যৌথ অভিযানে মনপুরা উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বিপুল পরিমাণে কারেন্ট জাল আটক করা হয়েছে।শেষে আটককৃত জালগুলো উপজেলার মেঘনা নদীর তীরে কোস্টগার্ডের আউটপোস্টে এনে জনসম্মুখে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

অপর দিকে ইলিশ অভয়াশ্রমে নিশেদাজ্ঞার প্রথম দিন থেকে নিয়মিত অভিযান পরিচালনার পর আজ ২২তম দিনে অভিযান পরিচালনা করেন মনপুরা উপজেলা মৎস্য দপ্তরের ও কোস্টগার্ডের একটি চৌকস যৌথ টিম।তবে আজ ২৫ শে-অক্টোবর -২৫ রোজ শনিবার রাত ১২ টা পর্যন্ত অভিযানে মা ইলিশ নিষেধাজ্ঞায় নদীতে টহল অব্যাহত থাকবে।

Manual4 Ad Code

মা ইলিশ নিষেধাজ্ঞার প্রথম দিন থেকে এখন পর্যন্ত বিপুল পরিমাণ কারেন্ট জাল আটক করে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। অভিযান চলাকালীন সময়ে উপস্থিত ছিলেন মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক ও কোস্টগার্ড সদস্য ও মৎস্য দপ্তরের অন্যান্য কর্মকর্তাগন।

মনপুরা  উপজেলা মৎস্য কর্মকর্তা উজ্জ্বল বনিক বলেন নিষেধাজ্ঞার মাঝে দিনে ও রাতের আধারে যারা মেঘনা নদীতে মা ইলিশ শিকারে গিয়েছিল তাদের সবার বিপুল পরিমাণে কারেন্ট জাল আমরা জব্দ ও আগুনে পুড়িয়ে ধ্বংস করতে সক্ষম হয়েছি।

আমাদের মৎস্য দপ্তর ও কোস্টগার্ডের একটি টিম নিয়মিত অভিযানে ছিল এবং আজ শেষ দিনেও আছে।মা ইলিশ ও জাটকা রক্ষায় আমাদের টিম নিয়মিত অভিযান অব্যাহত রাখবে বলেও জানান মৎস্য কর্মকর্তা।

Manual6 Ad Code