৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

মনপুরায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

admin
প্রকাশিত অক্টোবর ১২, ২০২৫
মনপুরায় নিবন্ধিত জেলেদের মাঝে ভিজিএফ কার্ডের চাল বিতরন অনুষ্ঠিত

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট

দ্বীপ ভোলা জেলার উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে নিবন্ধদিত জেলেদের মাঝে ৯ টি ওয়ার্ডে মা ইলিশ নিষেধাজ্ঞায় মোট ২৮০০ জন গরীব,অসহায়, হতদরিদ্র জেলে পরিবারের মাঝে ২৫ কেজি করে সরকারি কর্মসূচির বিশেষ প্রণোদনার চাল বিতরণ করা হয়েছে।

Manual3 Ad Code

আজ শনিবার (১১-অক্টোবর) সকাল ১০ঃ০০ ঘটিকায় ৪নং দক্ষিন সাকুচিয় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ চাল বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

Manual4 Ad Code

উক্ত উদ্ভোধনী অনুষ্ঠানটি মনপুরা উপজেলা ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ দায়িত্বপ্রাপ্ত প্রশাসক মো আশরাফ হোসেন এর পরিচালনার মাধ্যমে গরীব,,হতদরিদ্র ও অসহায় জেলে পরিবারদেরকে সরকারি প্রণোদানার এই চাল দেয়া হয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,৪নং উত্তর সাকুচিয়া ইউনিয়ন পরিষদ সদস্যগন।

অপর দিকে এই নিষেধাজ্ঞায় সরকারি বরাদ্দকৃত জেলেদের চাল পেয়ে খুশি গরীব হতদরিদ্র জেলে পরিবার গুলো।সিপন হোসেন,জলিল উদ্দিন নামের ব্যাক্তি বলেন আমরা অসহায় জেলে তাই আমরা এই চাল পেয়ে অনেক খুশি। শান্তিপূর্ণ ভাবে জেলেদের এই চাল বিতরন করায় ধন্যবাদ জানন প্রশাসক মো আশরাফ হোসেন কে জেলে পরিবারগুলো।

Manual6 Ad Code

মনপুরা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়ন পরিষদ প্রশাসক মো আশরাফ হোসেন গণমাধ্যমকে জানান, সরকারি বরাদ্দ অনুযায়ী এ সহায়তা কার্যক্রম নিয়মিত চলমান আছে এবং থাকবে এবং নিবন্ধিত জেলেদের মাঝে মা ইলিশ নিষেধাজ্ঞায় জেলে পরিবারগুলো যাতে সঠিকভাবে এ সহায়তা পায় তা নিশ্চিত করতে কর্তৃপক্ষ সহ এলাকার সচেতন মহল সতর্ক অবস্থানে রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন প্রশাসক মো আশরাফ হোসেন,দক্ষিন সাকুচিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব সিরাজ উদ্দিন পালোয়ান, ইউনিয়ন বিএনপির সভাপতি,জামাল উদ্দিন মাষ্টার,জামাত ইসলামির ইউনিয়ন সভাপতি ওলিউল্লাহ মাষ্টার সহ ইউপি সদস্য মাকসুদের রহমান মজনু এবং ট্যাগ অফিসার ও সুশীল সমাজের অন্যান্য ব্যাক্তিবর্গ সহ সাংবাদিকবৃন্দ।

Manual6 Ad Code