২৫শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি

দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ও আত্মহত্যা রোধে জামায়াতের ফুটবল বিতরণ

admin
প্রকাশিত অক্টোবর ১১, ২০২৫
দিনাজপুরের বোচাগঞ্জে মাদক ও আত্মহত্যা রোধে জামায়াতের ফুটবল বিতরণ

Manual3 Ad Code

বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি

Manual3 Ad Code

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় সাম্প্রতিক সময়ে আত্মহত্যার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাওয়ায় এবং তরুণ সমাজের মধ্যে মাদকের বিস্তার রোধে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বোচাগঞ্জ উপজেলা শাখার যুব বিভাগ।

তরুণ ও যুব সমাজকে খেলাধুলার মাধ্যমে সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে শুক্রবার (১০ অক্টোবর) সকালে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের বিভিন্ন তরুণ ও যুবকের মাঝে ফুটবল বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

উদ্যোগ সম্পর্কে জানতে চাইলে বোচাগঞ্জ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি সানাউল্লাহ বলেন,বর্তমানে আমাদের সমাজে তরুণদের মধ্যে আত্মহত্যা প্রবণতা দিন দিন আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে।

পাশাপাশি মাদকের ভয়াবহ ছোবলে পরিবার ও সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমরা খেলাধুলার মাধ্যমে তরুণদের সঠিক পথে ফিরিয়ে আনতে এই উদ্যোগ নিয়েছি। বোচাগঞ্জ উপজেলার ছয়টি ইউনিয়নে মোট ৫০টি ফুটবল বিতরণ করা হবে।

ফুটবল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোচাগঞ্জ উপজেলা জামায়াতের আমীর ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আমিনুল হক।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কর্মপরিষদের সদস্য মোমিনুল ইসলাম, উপজেলা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মুহাইমিনুল ইসলাম, উপজেলা যুব বিভাগের সেক্রেটারি আবু তাহেরসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ফুটবল পেয়ে স্থানীয় তরুণ ও যুবকরা উচ্ছ্বাস প্রকাশ করেন।

Manual5 Ad Code

তারা জানান, এমন উদ্যোগ তাদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে এবং সমাজ থেকে মাদক ও নেতিবাচক চিন্তা দূর করতে সহায়ক ভূমিকা রাখবে।

Manual2 Ad Code