৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

মনপুরায় সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের নির্দেশে পূজামন্ডপ পরিদর্শন

admin
প্রকাশিত অক্টোবর ১, ২০২৫
মনপুরায় সাবেক এমপি নাজিমুদ্দিন আলমের নির্দেশে পূজামন্ডপ পরিদর্শন

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট

Manual6 Ad Code

বাংলাদেশ জাতীয়তাবাদী দলবিএনপির ভোলা-৪ আসনের চরফ্যাশন-মনপুরার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব নাজিমুদ্দিন আলম এর দিকনির্দেশনায় মনপুরা উপজেলার যুবদলের সাবেক সভাপতি মো জুবায়ের হোসেন রাজিব চৌধুরীর নেতৃতে উপজেলার ৫নং ইউনিয়ন কলাতলির ৭ নং ওয়ার্ড এর পূজা মন্ডপ পরিদর্শন করেছেন।

Manual3 Ad Code

এসময় উপস্থিত ছিলেল কলাতলি ইউনিয়ন এর আহ্বায়ক আছিয়াল হক মেম্বার,৮নং ওয়ার্ডের শাহাবুদ্দিন মেম্বার,৫নং ওয়ার্ডের পারভেজ মেম্বার মো এমরান, মো নাজিমউদ্দীন, মো সালাউদ্দিন।

বুধবার (০১ অক্টোবর) বিকেল ৩ টার পর মনপুরার কলাতলি ইউনিয়নের এই পূজামন্ডপ পরিদর্শন করেছেন। সাবেক যুবদলের নেতা মো জুবায়ের হোসন রাজিব চৌধুরী বলেন, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা আলহাজ্ব নাজিমুদ্দিন আলম এর নির্দেশে আমরা মনপুরার বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দদের নিয়ে এই পূজামন্ডপ পরিদর্শন করি

তিনি বলেন সকল ধরনের অপ্রীতিকর ঘটনা রুখে দিয়ে হিন্দু সম্প্রদায়ের বড় উৎসবকে সাফল্য মন্ডিত করতে আমরা আপনাদের পাশে আছি। যুবদল নেতা আরো বলেন, সম্প্রীতি আমাদের সবচেয়ে বড় শক্তি। আপনাদের উৎসব যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। এমপি নাজিমুদ্দিন আলম এর নির্দেশে আমরা সকল নেতৃবৃন্দ সার্বক্ষণিক আপনাদের পাশে থাকবো।

Manual6 Ad Code

প্রিয় নেতা মনপুরার জন্য অনেক কিছু করেছেন। ভাই এর জন্য আপনারা আশীর্বাদ করবেন। নেতার নির্দেশে আমরা সকল পূজাম-পের খোঁজ খবর রাখছি। ‎শারদীয় দুর্গা উৎসবে কোনো অপশক্তি যাতে বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে, সেদিকে সকলের সজাগ দৃষ্টি রাখতে হবে।

Manual4 Ad Code

এসময় উপস্থিত ছিলেন আরো অন্যান্য নেতাকর্মীরা,ধর্ম যার যার,নিরাপত্তার অধিকার সবার! হিন্দুদের শারদীয় দুর্গাপূজায় নিরাপত্তা নিশ্চিত করার জন্য মনপুরার স্হানীয় সকল পুজা মন্ডপে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক সংসদ নাজিমুদ্দিন আলম এর পক্ষ থেকে মনপুরা উপজেলার ৫নং কলাতলি ইউনিয়নের সকল নেতৃবৃন্দ।

মনপুরা উপজেলা বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।