৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

কর্ণফুলী নদী থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
কর্ণফুলী নদী থেকে ১২ হাজার মিটার কারেন্ট জাল জব্দ।

Manual6 Ad Code

নিজস্ব প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে এ অভিযান পরিচালনা করে বোয়ালখালী উপজেলা প্রশাসন ও মৎস্য দপ্তর।

Manual5 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ ও উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান।

Manual8 Ad Code

উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ নাঈম হাসান বলেন, অভিযান চালিয়ে নদীর বিভিন্ন পয়েন্ট থেকে ১২ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়।

Manual6 Ad Code

অভিযানের পর জব্দ করা কারেন্ট জাল সবার সামনে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এ অভিযান পরিচালনায় সহযোগিতা করে থানা পুলিশের একটি টিম।