১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে সফর, ১৪৪৮ হিজরি

শ্বাসনালিতে নুডলস আটকে শিশুর মৃত্যু!

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৪, ২০২৫
শ্বাসনালিতে নুডলস আটকে শিশুর মৃত্যু!

Manual8 Ad Code

নিজস্ব প্রতিনিধি

Manual7 Ad Code

চট্টগ্রামের সাতকানিয়ায় শ্বাসনালিতে নুডলস আটকে মৃত্যু হয়েছে ফাতেমা জান্নাত নামের সাত মাস বয়সী এক শিশুর।

বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সাতকানিয়া উপজেলার সোনাকানিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড ডিলার পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার জাহেদুল ইসলামের মেয়ে।

বৃহস্পতিবার সকাল ৮টায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারের সদস্যরা জানান, ফাতেমাকে একটি নুডলস তিন ভাগে ভাগ করে খাওয়ানো হতো। সে নিজেও এ খাবার পছন্দ করতো।

Manual2 Ad Code

তবে একসঙ্গে বেশি নুডলস দেওয়ায় তা শিশুটির শ্বাসনালিতে আটকে যায়। এতেই দম বন্ধ হয়ে শিশুটির মৃত্যু হয়। পরে আমরা ফাতেমাকে হাসপাতালে নিয়ে যাই।

চিকিৎসক জানিয়েছেন খাবার আটকে শ্বাস নিতে না পারায় তার মৃত্যু হয়েছে।

Manual1 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আহমেদ কবির ভেট্টা বলেন, ফাতেমা জান্নাত নামের শিশুটির শ্বাসনালিতে নুড়লস আটকে যায়। পরে পরিবারের সদস্য স্থানীয় একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

Manual8 Ad Code