৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে সফর, ১৪৪৮ হিজরি

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

Manual1 Ad Code

ইয়াসির আরাফাত,

হাকিমপুর প্রতিনিধিঃ

Manual5 Ad Code

ঢাকার গাজীপুরে দুর্বৃত্তদের হামলায় দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হাকিমপুর প্রেসক্লাবের আয়োজনে এই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে নিহত সাংবাদিক তুহিনের হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থিত সকলে। সারাদেশে সাংবাদিকদের উপর হামলা, গুম খুন, মিথ্যা মামলা দায়ের সহ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ সহ ও সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান উপস্থিত বক্তারা।  উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি  ও এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ,  হাকিমপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জিটিভির হিলি প্রতিনিধি আনোয়ার হোসেন বুলু, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বৈশাখী টিভির মোস্তাফিজার রহমান মিলন,  যমুনা টিভির হিলি প্রতিনিধি মুরাদ ইমাম কবির,সময় টিভির শফিকুর রহমান শফিক,মাছরাঙ্গা টিভির হালিম আল রাজী, একুশ টিভির সালাউদ্দিন বকুল, রাইজিং বিডির দিনাজপুর প্রতিনিধি মোসলেম উদ্দিন, মুভিবাংলা টিভি ও দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার হিলি প্রতিনিধি মোয়াজ্জেম হোসেন, সাংবাদিক আলতাফ হোসেন, হাকিমপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা সিরাজুল ইসলাম,বিএনপি নেতা হজরত আলী সরদার সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

Manual7 Ad Code