হাকিমপুর প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলি স্থলবন্দরে ৯ আগস্ট শনিবার বেলা আনুমানিক ১১টায় অন্তর্বর্তীকালীন সরকারের নৌ পরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত বিগ্রেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন পরিদর্শনে আসেন। তিনি হিলি স্থলবন্দরের পানামা পোর্ট, চেকপোস্ট সহ গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করেন। তিনি আমদানি ও রপ্তানিকারক ও সিএন্ডএফ এজেন্ট দের সাথে কথা বলেন ও বন্দরের বিভিন্ন সমস্যা নিরসনের জন্য পরামর্শ দেন। চাহিদার তুলনায় রাজস্ব কম আসায় দেশের অনেকগুলো স্থলবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। হিলি স্থলবন্দরও সেই তালিকায় বিবেচনায় রয়েছে বলে জানান নৌ উপদেষ্টা। এছাড়াও নৌ উপদেষ্টা বলেন, লোকসানে থাকা বন্দর বন্ধ করে দেওয়া হবে। তিনি বলেন, দেশে ২৪ টি স্থলবন্দরের মধ্যে ৪ টি বন্ধ করতে পেরেছি এর মধ্যে ১২ থেকে ১৪ টি স্থলবন্দর সচল রয়েছে বাকিগুলো কার্যত অচল। হিলি স্থলবন্দর আমদানি – রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, সাধারণ সম্পাদক নাজমুল হক, সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক শাহিন মন্ডল, হাকিমপুর – ঘোড়াঘাট সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়ামতউল্লাহ,হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল ইসলাম, ওসি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম সহ অনেকেই নৌ উপদেষ্টার সাথে বন্দর পরিদর্শনে অংশ নেন। এছাড়াও বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিকস ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।