৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতের ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত।

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
৩৬ জুলাইয়ের গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী  উপলক্ষে বোচাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জামায়াতের ইসলামীর গণমিছিল অনুষ্ঠিত।

Manual2 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

Manual4 Ad Code

৩৬ জুলাই ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০ টায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জের প্রাণকেন্দ্র চৌরাস্তায় গিয়ে শেষ হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজালুল আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লাহ এবং ৬ নং রণগাও ইউনিয়নের আমির মাওলানা মোঃ রবিউল ইসলাম সহ ইউনিয়নের আমির উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

Manual5 Ad Code