বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি
৩৬ জুলাই ঐতিহাসিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বোচাগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। ৫ আগস্ট (সোমবার) সকাল সাড়ে ১০ টায় সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়ে সেতাবগঞ্জ পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বোচাগঞ্জের প্রাণকেন্দ্র চৌরাস্তায় গিয়ে শেষ হয়। গণমিছিলে উপস্থিত ছিলেন বিরল-বোচাগঞ্জ আসনের জামায়াত মনোনীত প্রার্থী আফজালুল আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহবুব আলম, কর্মপরিষদ সদস্য মোমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পৌর জামায়াতের আমির মাসুম বিল্লাহ এবং ৬ নং রণগাও ইউনিয়নের আমির মাওলানা মোঃ রবিউল ইসলাম সহ ইউনিয়নের আমির উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদক -শেখ তিতুমীর আকাশ।
বার্তা প্রধান : মোঃ সেলিম উদ্দিন
ইমেইল: dailyswadhinbhasha@gmail.com
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি। সকল স্বত্ব www.abhijug.com কর্তৃক সংরক্ষিত।