২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সাংবাদিক রুপম মিয়ার বাংলাদেশ জাসদে যোগদান।

admin
প্রকাশিত আগস্ট ৫, ২০২৫
মানবাধিকার কর্মী ও বিশিষ্ট সাংবাদিক রুপম মিয়ার বাংলাদেশ জাসদে যোগদান।

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual2 Ad Code

গাইবান্ধার বিশিষ্ট সাংবাদিক ও মানবাধিকার কর্মী মো. রুপম মিয়া বাংলাদেশ জাসদে যোগদান করেছেন। শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন ঐতিহ্যবাহী বামধারার বাংলাদেশ জাসদে এ স্বীকৃতি তুলে দেওয়া হয় জাতীয় কমিটির এক আনুষ্ঠানিক সভায়, যেখানে তিনি জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়’র হাতে ফুল দিয়ে নিজের যোগদানের ঘোষণা করেন। রুপম মিয়া গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটী ইউনিয়নে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম। তিনি দীর্ঘ ৮ বছর ‘বাংলাদেশ তৃণমূল সাংবাদিক কল্যাণ সোসাইটি’-র কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি উত্তরবঙ্গের এক মানবাধিকার সংস্থার চেয়ারম্যান হিসেবেও পরিচিত। সভায় বক্তব্য রাখেন জাসদ সভাপতি শরীফ নুরুল আম্বিয়া ও সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান। আম্বিয়া বলেন, আদর্শগত নীতি ও সাহসিকতার সঙ্গে রুপম মিয়ার এই যোগদান আমাদের তরুণ রাজনীতিবিদদের আত্মবিশ্বাস বাড়াবে। তিনি জানান, আগামী জাতীয় সংসদ সদস্য নির্বাচনে তিনি গাইবান্ধা সদর আসন থেকে অংশ নেবেন। স্থানীয় প্রতিক্রিয়া, গাইবান্ধার বিশিষ্ট উদ্যোক্তা ও ব্যবসায়ী নেতা আমজাদ হোসেন বলেন, “রুপম মিয়ার রাজনৈতিক দলে যোগদানের দায়িত্ব ও সাহস রাখেন। খোলাহাটী থেকে এমন একজন আদর্শবান কন্ঠ উঠিয়ে আসায় আমরা গর্বিত”। স্থানীয় জনগন এই সিদ্ধান্তকে এলাকার জন্য একটি রাজনৈতিক শক্তিশালী প্রতিফলন বলে উল্লেখ করেন।

Manual1 Ad Code