২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

বিআরডিবি’র উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব পালনে বৃক্ষরোপণ কর্মসূচি

admin
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
বিআরডিবি’র উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব পালনে বৃক্ষরোপণ কর্মসূচি

Manual2 Ad Code

 বিশেষ প্রতিনিধি।

Manual6 Ad Code

বাংলাদেশ পল্লী উন্নয়নবোর্ড(বিআরডিবি’র) উদ্যোগে জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ পালন কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ড বৃক্ষরোপণ করেছে। জুলাই শহীদদের স্মরণে বৃহস্পতিবার(৩১ জুলাই)দুপুরে পল্লী উন্নয়ন বোর্ড পলাশবাড়ী কার্যালয় চত্বরের পুকুর পাড়ে বৃক্ষচারা রোপণের মধ্যদিয়ে এ কর্মসূচি পালন করা হয়।বৃক্ষচারা রোপন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা (আরডিও)আব্দুল মান্নান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুস সালাম ও উপজেলা জনস্বাস্থ প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারি প্রকৌশলী আতিকুর রহমান ছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারি এসময় উপস্থিত ছিলেন।

Manual2 Ad Code