২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

হিলি স্থলবন্দরে ব্যাবসায়ীদের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতঃ

admin
প্রকাশিত জুলাই ৩১, ২০২৫
হিলি স্থলবন্দরে ব্যাবসায়ীদের সাথে ভারতীয় সহকারী হাইকমিশনারের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিতঃ

Manual5 Ad Code

ইয়াসির আরাফাত,

Manual6 Ad Code

স্টাফ রিপোর্টারঃ

Manual8 Ad Code

দিনাজপুরের হিলি স্থলবন্দরের শুণ্যরেখায়(জিরোপয়েন্ট) বাংলাদেশের হিলি ও ভারতের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশে রাজশাহী অঞ্চলে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী মনোজ কুমারের উপস্থিতিতে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ৩০ জুলাই বুধবার দুপুরে উভয় দেশের ব্যাবসায়ী নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ ও ভারতের আমদানি -রপ্তানি কার্যক্রম স্বাভাবিক রাখতে ও ব্যাবসা সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে আলোচনা করেন রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার। এসময় তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। উক্ত বৈঠকে, ভারতের হিলি অঞ্চলের ব্যাবসায়ী প্রতিনিধি আলাউদ্দিন ও রাজেশ আগারওয়ালের নেতৃত্বে ১১ সদস্যের প্রতিনিধি দল, বিশেষ অতিথি হিসেবে হিলি শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এএসএম আকরাম সম্রাট, বাংলাদেশের হিলি কাষ্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং (সিএন্ডএফ) এসোসিয়েশন এর সভাপতি ফেরদৌস রহমান ও সাধারণ সম্পাদক শাহিন মন্ডল সহ হিলি আমদানি -রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক নাজমুল হক,যুগ্ম সম্পাদক এএসএম রেজা বিপুল সহ , ব্যাবসায়ী মোস্তাফিজুর রহমান ও অন্যান্য ব্যাবসায়ীগণ উপস্থিত ছিলেন। এছাড়াও হাকিমপুর উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। হাকিমপুর থানা পুলিশের পক্ষ থেকে পুলিশ পরিদর্শক তদন্ত জাহাঙ্গীর আলমের উপস্থিতিতে সার্বক্ষণিক নিরাপত্তার ব্যাবস্থা করা হয়। এই দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে উভয়দেশের মধ্যে ব্যাবসা -বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক ও আরো গতিশীল হবে বলে মনে করেন উপস্থিত সকলে।