৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

ভোলা জেলার নারী স্ত্রী”র দাবীতে সাদুল্যাপুরে অনশন।

admin
প্রকাশিত জুলাই ২৮, ২০২৫
ভোলা জেলার নারী স্ত্রী”র দাবীতে সাদুল্যাপুরে অনশন।

Manual2 Ad Code

বিশেষ প্রতিনিধি।

Manual1 Ad Code

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে ভোলা জেলার নারী অনশন শুরু করেছে। রোববার (২৭ জুলাই) উপজেলার ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পুর্বপাড়া গ্রামে দেখা গেছে- ওই নারীর অনশনের চিত্র। এ সময় উৎসুক জনতার ঢল দেখে বাড়ি থেকে পালিয়েছেন রাশিদুল ভোলা জেলার চরফ্যাশন উপজেলার এক নারীর সঙ্গে গাইবান্ধার সাদুল্লাপুরের ফরিদপুর ইউনিয়নের মহেশপুর পুর্বপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে রাশেদুল ইসলামের পরিচয় হয়। এরপর থেকে উভয়ের মধ্যে চলে প্রেম-ভালোবাসা। এভাবে একে অপরের মন দেওয়া-নেওয়ার দুই বছর পর গত ১১ জানুয়ারিতে তারা বিয়ের পিঁড়িতে বসেন। ওই নারীর পোশাক কারখানায় চাকরির সুবাদে দু’জনে ভাড়া বাসায় বসবাস করেন চট্রগ্রামের সাগরপার এলাকায়। গত ২ জুলাই সকালে এ নারী তার কর্মস্থলে যান। এই সুযোগে পূর্বপরিকল্পিতভাবে ঘরের জিনিসপত্র ও নগদ টাকা নিয়ে গ্রামের বাড়ি মহেশপুরে পালিয়ে আসেন রাশেদুল। এছাড়াও নানান টালবাহনা শুরু করেন এই স্বামী। এ অবস্থায় গত শনিবার (২৬ জুলাই) ওই নারী চট্টগ্রাম থেকে সাদুল্লাপুরের স্বামী রাশেদুল ইসলামের বাড়িতে আসেন। রাশেদুলের পরিবারের লোকজন ঐ নারীকে পিটিয়ে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেন। এতে এ নারী অসুস্থ হয়ে সাদুল্লাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এসব বিষয় নিশ্চিত করে ভুক্তভোগী নারী বলেন, স্বামী রাশেদুলের সঙ্গে ঘর-সংসারের একপর্যায়ে দুই মাসের অন্তঃসত্ত্বা হয়েছি। আমি স্ত্রীর মর্যাদা পাওয়ার জন্য স্বামীর বাড়িতে এসেছি। এখানে আমাকে মারধর করে স্বর্ণালংকার ছিনিয়ে নিয়েছে তারা।

Manual7 Ad Code