২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই সফর, ১৪৪৮ হিজরি

নোয়াখালীর সেনবাগে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি কে গ্রেফতার করেছে পুলিশ

admin
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
নোয়াখালীর সেনবাগে ৬ হাজার পিস ইয়াবাসহ দুইজন মাদক কারবারি কে  গ্রেফতার করেছে পুলিশ

Manual2 Ad Code

মোঃ ইকবাল মোরশেদ ::-

Manual2 Ad Code

স্টাফ রিপোর্টার।

নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার সেবারহাট বাজারে খুবই গোপন সংবাদের ভিত্তিতে গোপন এক অভিযান চালিয়ে ৬ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সেনবাগ থানা পুলিশ। আজ ২৬ জুলাই ২০২৫, দুপুর আনুমানিক ১টার সময় সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল সেবারহাট বাজারের “দরজা গ্যালারি” নামক দোকানের সামনে অভিযান পরিচালনা করে। অভিযানে কাবিলপুর ইউনিয়নের চিহ্নিত মাদক ব্যবসায়ী মমিনুল হকের ছেলে মোতালেব (৪০) ও তার সহযোগী সেনবাগ পৌরসভার ৯নং ওয়ার্ডের বেলালের ছেলে সাইফুদ্দিন রাকিব (২৫) কে গ্রেফতার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত মোতালেব ও পলাতক আসামী বুলেট ফারুক ওরফে মুন্না ফেনী থেকে ইয়াবার একটি চালান এনে সেবারহাট বাজারে রাকিবের কাছে হস্তান্তরের সময় পুলিশের হাতে ধরা পড়ে। স্থানীয় জনতার সহায়তায় সেনবাগ থানা পুলিশ তাদের আটক করে। তাদের হেফাজত থেকে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং ইয়াবা লেনদেনের নগদ ১৩ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে থানা পুলিশ।

Manual7 Ad Code