১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বোচাগঞ্জে ২৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।

admin
প্রকাশিত জুলাই ২১, ২০২৫
বোচাগঞ্জে ২৫ হাজার টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

বোচাগঞ্জ দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বোচাগঞ্জে আজ ২১ জুলাই সোমবার অনুমোদনহীন ভাবে সার ক্রয় বিক্রয় ও দখলে রাখার অপরাধে তিন সার ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২৫ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা। সকালে সেতাবগঞ্জ পৌর শহরের সার ব্যবসায়ী মোল্লা ট্রেডার্সকে ১০ হাজার ২নং-ঈশানিয়া ইউনিয়নের মহেশাইল বাজারের সার ব্যবসায়ী মোঃ ওমর ফারুক বাবুলকে ১০ হাজার এবং একই বাজারের স্যার ব্যবসায়ী মোঃ রবিউল ইসলামকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ।দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীদের বিরুদ্ধে সার ব্যবস্থাপনা আইন ২০০৬ এর ১২ধারা মোতাবেক পৃথক পৃথক তিনটি মামলা হয়েছে। এ বিষয়ে সহকারী কমিশনার ( ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল হুদা জানান চলমান অভিযান পরিচালনার সময় উপজেলার সার ব্যবসায়ীদের বিরুদ্ধে কৃষকদের আনিত অনিয়মের অভিযোগ পরিলক্ষিত হচ্ছে। যে সকল ব্যবসায়ী অনিয়ম করছে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হচ্ছে এবং হবে। কৃষকরা যাতে ন্যায্য মূল্যে সার পায় সেদিকে খেয়াল রেখেই অভিযান চালানো হচ্ছে। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান।

Manual8 Ad Code